পলক অতীত, রবিনার মেয়ের প্রেমে পড়েছেন ইব্রাহিম, সইফ পুত্রকে নিয়ে নয়া গুঞ্জন

দীর্ঘদিন ধরেই টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন রয়েছে! প্রায়শই তাঁদের দুটিকে একসঙ্গে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কী কাণ্ড! পলক তিওয়ারি নয়, রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানির সঙ্গে প্রেম করছেন সইফ আলি খানের ছেলে ইব্রাহিম খান! আইপিএল ম্যাচে দুটিকে একসঙ্গে দেখা যেতেই গুঞ্জন শুরু! তাহলে এতদিন পলক তিওয়ারির সঙ্গে কী সময় পাস করছিলেন ইব্রাহিম আলি খান? দীর্ঘদিন ধরেই টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন রয়েছে! প্রায়শই তাঁদের দুটিকে একসঙ্গে দেখা যায়। একই গাড়িতে চেপে নানা ইভেন্টে উপস্থিত হতেও দেখা যায়। তাঁদের ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় উঠে আসে। যদিও ইব্রাহিম সর্বদা পলককে ভালো বন্ধু হিসেবে অভিহিত করেছেন। কখনই নিজেদের সম্পর্কে শিলমোহর দেননি তাঁরা।

এবার ইব্রাহিমকে নিয়ে নয়া গুঞ্জন! রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানির সঙ্গে নাকি প্রেম করছেন ইব্রাহিম? তবে তাঁরও বাবার মতো প্রেমিকা বদলানোর অভ্যাস রয়েছে? সইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিংহ। সেই ঘরেই অভিনেতার দুটি সন্তান, ইব্রাহিম এবং সারা আলি খান। অমৃতাকে ডিভোর্সের পর ২০১২ সালে করিনা কাপুরকে ভালোবেসে বিবাহ করেন সইফ। সেই ঘরেও তাঁর দুই ছেলে। তবে সারা ও ইব্রাহিমকেও সর্বদা চোখে চোখে রাখেন তিনি। মায়ের সঙ্গে সম্পর্ক না থাকলেও বাবার সঙ্গে সর্বদা যোগাযোগ রাখবেন সারা ইব্রাহিম। করিনার সঙ্গেও তাঁদের ভাল সম্পর্ক। এদিকে রবিনার মেয়ে সদ্য বলিউডে ডেবিউ করেছেন। মায়ের মতোই নাচে পটু হয়েছেন তিনি। গতকাল ১৭ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানস এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ ছিল। ম্যাচে অনেক বলিউড তারকারা উপস্থিত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইব্রাহিম, রাশাও।

খেলা শেষ হওয়ার পরে, ইব্রাহিম ও রাশাকে একসঙ্গে স্টেডিয়াম থেকে বের হতে দেখা যায়। বীর পাহাড়িয়াও তাঁদের সঙ্গে ছিলেন। দেখা মাত্রই তাঁদের পাপারাজ্জিরা ঘিরে ধরে। তবে বীর তাঁদের সঙ্গে কথা বললেও রাশা ও ইব্রাহিম এক ঝলক দেখিয়েই চত্বর ছাড়েন। শুধু স্টেডিয়াম নয়, রাশা ও ইব্রাহিমকে একসঙ্গে ‘কেশরী 2’-এর প্রিমিয়ারেও দেখা গিয়েছিল। পাপারাজ্জিদের সামনে তাঁরা পোজও দিয়েছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে, ইব্রাহিম ও রাশা চুটিয়ে প্রেম করছেন। পলককে বন্ধু বলে দাবি করার পর এই জল্পনা আরও বেড়েছে। ইব্রাহিম ও পলকের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। তাঁরা একসঙ্গে মালদ্বীপেও ঘুরতে গিয়েছিলেন। কিন্তু সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি তাঁরা।

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন