ডিভাইডারে ধাক্কা খেয়ে একাধিকবার ডিগবাজি, মৃত ১ নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি : শহরে ফের গতির বলি ১। গার্ডেনরিচ উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে আরও ৫জন।

সূত্রের খবর, বন্ধুর হন্ডা সিটি নিয়ে রাতের শহরে বেড়িয়েছিল ৬ কিশোর। স্টিয়ারিংয়ে ছিল এক নাবালক। রাতের শহরকে ঘুরে দেখতে প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিল বলে জানা গিয়েছে। গার্ডেনরিচ উড়ালপুলের ওপর দিয়ে প্রচণ্ড গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি।তারপরেই গাড়িটি একটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই বেশি ছিল, যে ধাক্কার আকষ্মিকতায় গাড়িটি উল্টে যায়। এখানেই শেষ নয়, গাড়িটি বেশ কয়েকবার ডিগবাজি খায়। চালকের পাশের আসনে ছিল এক বছর ১৬-র কিশোর। গাড়ি থেকে ছিটকে সে জালনা দিয়ে বাইরে বেড়িয়ে যায় বলে জানা গিয়েছে।

স্থানীয়রা জোরে কিছুর শব্দ পেয়ে ছুটে আসে। তাঁরা এসে দেখেন গাড়িটি উল্টে রয়েছে। গাড়ির পাশের রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক কিশোর। গাড়ির ভিতরে ৫ কিশোরেরও চোট লেগেছে। তাঁরাই দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ১জনকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা। বাকিরা গুরুতর জখম অবস্থায় হাসপাতালেই ভর্তি রয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। মৃতের নাম শুভম দাস। গার্ডেনরিচ এলাকার পাহাড়পুরের বাসিন্দা সে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাঁরাই জখম ও মৃত কিশোরদের বাড়ির লোকদের জানিয়েছে। বন্দর এলাকায় রাতে গাড়ি নিয়ে তারা কীভাবে বের হল, পাশাপাশি নাবালক হওয়া সত্ত্বেও কীভাবে গাড়ি নিয়ে তারা বেরিয়েছে তা জনাতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই