‘কেদারনাথ গিয়ে আমি চুপ হয়ে গিয়েছিলাম’, ভয়াবহ অভিজ্ঞতা নুসরতের

অভিনেত্রী একজন মুসলিম পরিবারের মেয়ে তাই মুসলিম হয়ে হিন্দুদের দেবতাকে দর্শন মোটেই পছন্দ করেননি নেটিজেনরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় সুযোগে পেলেই লম্বা ছুটি নেন বলিউড তারকারা। হয় দেশেই নয়তো বিদেশে ছুটি উপভোগ করেন তাঁরা। এছাড়াও ছবি রিলিজ বা কোনও শুভ কাজের আগে ভগবান দর্শন করতেও বিভিন্ন মন্দিরে মন্দিরে যেতে দেখা যায় তারকাদের। ২০২৪ সালে প্রথমবার কেদারনাথ দর্শনে গিয়েছিলেন অভিনেত্রী নুসরত ভারুচা। দরজা বন্ধের আগেই তিনি বাবার দর্শন পান। কিন্তু সেই সময়ে একটি ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী। কেদারনাথের পর বদ্রীনাথ মন্দিরেও গিয়েছিলেন তিনি। কেদারনাথ ভ্রমণের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী। কিন্তু তাতে তাঁকে ব্যাপক ট্রোলের শিকার হতে হয়। কারণ অভিনেত্রী একজন মুসলিম পরিবারের মেয়ে তাই মুসলিম হয়ে হিন্দুদের দেবতাকে দর্শন মোটেই পছন্দ করেননি নেটিজেনরা। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে কেদারনাথ ভ্রমণের সুন্দর অভিজ্ঞতা শেয়ার করেছেন নুসরত।

তিনি জানান, ‘আমি শুধু কেদারনাথ এবং বদ্রীনাথে গিয়ে প্রণাম করতে চেয়ে ছিলাম। আমি মহাদেবের আশীর্বাদপ্রাপ্ত হতে চেয়ে ছিলাম। আমি কেদারনাথে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে চেয়েছি। আমি মুসলিম হয়েও হিন্দুদের অনেক মন্দিরে গিয়েছি। আমি বৈষ্ণোদেবী মন্দিরেও গিয়েছি। কিন্তু কেদারনাথের যাত্রা বেশ কঠিন ছিল। সেখানকার পরিবেশটা একেবারে অন্যরকম ছিল। ওখানে যাওয়ার পর আমি পুরো চুপ হয়ে গিয়েছিলাম। আমার আত্মায়, মনে কোনও চিন্তা ছিল না। কোনও তাড়াহুড়ো ছিল না। আমি শান্ত হয়ে গিয়েছিলাম। শুধু মন্দিরেই ঘন্টার পর ঘন্টা বসে থেকেছিলাম। শুধু মানুষ দেখেছি। অদ্ভূত ভাবে সেখানে এত ভক্তদের ভিড় থাকা সত্ত্বেও আমি বাতাসের শব্দ পেয়েছিলাম। জানিনা এটা কীভাবে হল।’

প্রসঙ্গত, কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে ছয় মাসের জন্য উখিমঠে নিয়ে গিয়ে পূজা করা হয়। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ (অর্থাৎ, কেদারখণ্ডের অধিপতি) নামে পূজা করা হয়। কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়কপথ নেই। ২০১৩ সালের ১৬ই এবং ১৭ই জুন কেদারখন্ডে ঘটে যাওয়া প্রলয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আগে গৌরীকুণ্ড থেকে ১৪ কিলোমিটার পথ পাহাড়ি চড়াই পথে ট্রেকিং করে মন্দিরে যেতে হত। লোকের বিশ্বাস, আদি শঙ্কর বর্তমান স্থানে মন্দিরটি নির্মাণ করেছিলেন। মহাভারতেও কেদারনাথ মন্দিরের উল্লেখ আছে। এটি একটি জ্যোতির্লিঙ্গ। কথিত আছে, পাণ্ডবরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করেন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে