পহেলগাঁওতে হামলার পরে উরিতে সেনা-জঙ্গি গুলি যুদ্ধ, দুই সন্ত্রাসী খতম

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রক্তে লাল কাশ্মীর। ভূস্বর্গে পহেলগাঁওয়ে বৈসরন ভ্যালিতে ঝাঁকে ঝাঁকে গুলি চালিয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করেছে লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর জঙ্গিরা। আক্রমণ শেষে তারা গা ঢাকা দেয় জঙ্গলে। তারপর থেকে সারা কাশ্মীর জুড়ে চিরুণী তল্লাশী চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী।  বৃহস্পতিবার সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করে দেওয়ার পর কমপক্ষে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

“২৩ এপ্রিল প্রায় ২-৩ জন ইউআই সন্ত্রাসী বারামুল্লার (উত্তর কাশ্মীরের) উরি নালায় সাধারণ এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সতর্ক সেনারা অনুপ্রবেশকারীদের বাধা দেয়। দুই পক্ষের মধ্যে চলে গুলিবিনিময়। তাতে নিহত হন অন্তত দুই থেকে তিন জন সন্ত্রাসী। অভিযান এখনও চলছে।”- তথ্য দিয়েছেন পাওয়া গিয়ে চিনার কর্পসের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। এঁর এক ঘন্টা পরে জানানো হয় যে দুই সন্ত্রাসীকে হত্যা  করা হয়েছে।

চিনার কর্পস জানিয়েছে, “সন্ত্রাসীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং সংঘর্ষের জন্য প্রয়োজন অন্যান্য যুদ্ধের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।”

জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে বুধবার। পহেলগাঁওয়ে সন্ত্রাসীরা পর্যটকদের উপর গুলি চালিয়েছে নির্বিচারে। অন্তত ছাব্বিশ জন নিহত  হয়েচভহেন, আহত হয়েছেন প্রচুর।এই ঘটনার কয়েক ঘণ্টা পর থেকে সংঘর্ষ শুরু হয়।

 

হামলায় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর আরেকজন কর্মকর্তাও নিহত হন। সরিয়ে নেওয়ার জন্য সামরিক হেলিকপ্টারের ব্যবহার করা হয়েছিল। কারণ এই এলাকাটি কেবল পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে করেই যাতায়াত করা সম্ভব।

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে