সমীর এবং বিতান দুজনেই ভূস্বর্গ থেকে বাড়ি ফিরলেন, তবে কফিনবন্দি হয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দর থেকে মৃতদেহ দুটিকে আলাদা আলাদা কনভয় করে নিয়ে যাওয়া হয় বেহালা(Behala) ও পাটুলির(Patuli) বৈষ্ণবঘাটায়। বাড়িতে কফিনবন্দি হয়ে বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর মৃতদেহ ফিরতেই গোটা এলাকার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন। সকলেই কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার সকালেও বাড়ির সঙ্গে কথা হয়েছিল বিতান অধিকারীর। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন বলে বাড়ির লোকজনদের জানিয়েছিলেন সে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই এই নৃশংস ঘটনা যে ঘটবে তা কেউই বুঝতে পারেননি।বুধবার রাতে বেহালার সখের বাজারের বাড়িতে সমীর গুহর মরদেহ আনা হয় ।মাল্য দান করেন সাংসদ মালা রায় , ফিরহাদ হাকিম ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল।

পাটুলির বিতান অধিকারীর বাড়িতে বুধবার রাতে তিল ধারণের জায়গা ছিল না। অপরদিকে বেহালায় সমীর গুহর বাড়িতে ও মৃতদেহ ফিরলে তার পরিবারের লোকেরা কফিন আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ভূস্বর্গের স্মৃতি নিয়ে ফেরার কথা ছিল যাদের, তারা ফিরলেন বুধবার রাতে কফিনবন্দী হয়ে। বিতান অধিকারীর বাড়িতে মরদেহ পৌঁছানোর আগেই সেখানে পৌঁছেছিলেন সাংসদ সায়নী ঘোষ।দুপুরে বিতান এবং সমীর গুহ দুজনের বাড়িতেই গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। গিয়েছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়(MP Mala Roy)।

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী ও সমীর গুহর দেহ এল কলকাতায়। বুধবার রাত আটটা নাগাদ দুজনের দেহ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়। কলকাতা বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানিয়ে মৃতদেহ পরিবারের কাছে নিয়ে যেতে রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অপরদিকে ,কলকাতা বিমানবন্দরে হাজির হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রচুর মানুষ জড়ো হয়েছেন বিমানবন্দরের বাইরে শেষ শ্রদ্ধা জানাতে।কাশ্মীরে পাকিস্তানি ইসলামিক আততায়ী হামলায় নিহত হিন্দু পর্যটকদের পার্থিব দেহ কলকাতা বিমান বন্দরে পৌঁছলে মৃতদেহের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে নিহতদের পরিবারের সাথে কথা বলে প্রকৃত ঘটনার বিবরণ জানার পর জিহাদীদের বিরুদ্ধে সোচ্চার হন বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী ।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর