কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ সেনা জওয়ান

উত্তপ্ত কাশ্মীরে ফের আতঙ্ক! বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের ঊধমপুর জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন ভারতীয় সেনা জওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তপ্ত কাশ্মীরে ফের আতঙ্ক! বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের ঊধমপুর জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন ভারতীয় সেনা জওয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সেনার কর্মকর্তারা। মঙ্গলবারের পহেলগাঁও-এর সন্ত্রাসী হামলার পর ইন্ডিয়ান আর্মির
যে দল জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছেন পহেলগাঁও, রাজৌরি, পুঞ্চে-সহ বিভিন্ন জায়গায়, সেই দলের হাবিলদার ছিলেন ঝন্টু। জানা গিয়েছে, আজ সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে জম্মু-কাশ্মীরের দুদু-বসন্তগড় এলাকা ঘেরাও করে নিরাপত্তারক্ষীরা। এরপর তল্লাশি অভিযানের সময় নিরাপত্তারক্ষী এবং জঙ্গীদের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। তাতেই জঙ্গীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন এক সেনা জওয়ান। জানা গিয়েছে, দুদু-বসন্তগড় এলাকাটি ভারতীয় সেনাবাহিনীর নবম কর্পস এবং ১৬ তম কর্পস উভয় অপরাশেনাল জোনের আওতাধীন। সেখানেই আজ জঙ্গীদের নিধন অভিযানে নেমে জঙ্গীর গুলিতে নিহত হয়েছেন হাবিলদার ঝন্টু আলী শেখ।

বৃহস্পতিবার সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস X-এ একটি পোস্ট করে জানিয়েছেন, “জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং), হোয়াইট নাইট কর্পস এবং সকল পদমর্যাদা ৬ প্যারা এসএফ-এর সাহসী হাবিলদার ঝন্টু আলী শেখকে স্যালুট জানাচ্ছি, যিনি সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁর অদম্য সাহস এবং তাঁর দলের বীরত্ব কখনই ভোলা যাবে না। এই শোকের মুহূর্তে আমরা শোকাহত পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি।” এদিকে গত মঙ্গলবার মিনি সুই‍ৎজারল্যান্ড হিসাবে পরিচিত অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসারণের এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে পর্যটকদের উপরে এলোপাথাড়ি গুলি চালিয়ে ২৬ পর্যটককে হত্যা করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ জঙ্গি সংগঠনের সদস্যরা। একে-৪৭, কার্বাইন-সহ একাধিক অত্যাধুনিক আগগ্নেয়াস্ত্র দিয়ে তাঁদের উপর গুলি চালানো হয়েছে। অতর্কিত জঙ্গী হামলায় নিহতদের মধ্যে ছিলেন, নৌবাহিনীর একজন কর্মকর্তা, বিমান বাহিনীর একজন কর্মী এবং গোয়েন্দা ব্যুরোর একজন কর্মকর্তা ছিলেন।

 

এই ঘটনায় রীতিমতো মৃত্যুপুরী হয়ে গিয়েছে কাশ্মীর। এই ঘটনার দুইদিন পরেই ফের জঙ্গীদের সঙ্গে গুলির লড়াইয়ে সেনা জওয়ানের মৃত্যুর খবর প্রকাশ্যে এল। গত দুই দশকে পহেলগাঁও হামলা ভারতের সবথেকে মর্মান্তিক জঙ্গী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে বুধবার ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। কিছু কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। যার মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক সংযুক্তিদের বহিষ্কার, ছয় দশকেরও বেশি পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিত করা এবং আত্তারি স্থল-পরিবহন পোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া। এই পদক্ষেপের মূল কারণ ছিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার সাথে “সীমান্ত সংযোগ”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) একটি বৈঠকে নিরাপত্তা বাহিনীকে “উচ্চ সতর্কতা” বজায় রাখার নির্দেশ দেওয়ার এবং অপরাধীদের বিচারের আওতায় আনার সংকল্প নেওয়ার পর এই ব্যবস্থাগুলি ঘোষণা করা হয়েছে। এদিকে পহেলগাঁও হামলার পর দলে দলে কাশ্মীর ছাড়ছেন পর্যটকরা। সুযোগ বুঝে বিমান ভাড়াতেও সন্ত্রাসের সৃষ্টি হয়েছে। বিমানে ভাড়া ৮১ হাজারে পৌঁছেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন পর্যটক থেকে নেটিজেন সকলেই।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর