রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’র শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন নৃত্যশিল্পী

রিতেশ দেশমুখের শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে ডুবে মারা গেলেন ছবির নৃত্যশিল্পী। দু'দিন পর উদ্ধার হল তাঁর দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রীতেশ দেশমুখের শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে ডুবে মারা গেলেন ছবির নৃত্যশিল্পী। দু’দিন পর উদ্ধার হল তাঁর দেহ। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার মহারাষ্ট্রের সাতারায়। জানা গিয়েছে, রীতেশ দেশমুখের আসন্ন চলচ্চিত্র’ রাজা শিবাজি’-র অংশ ছিলেন ২৬ বছর বয়সী ওই নৃত্যশিল্পী। ঘটনার দু’ দিন পর অর্থাৎ বৃহস্পতিবার উদ্ধার হয়েছে নৃত্যশিল্পীর দেহ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ‘রাজা শিবাজি’-র শুটিং সেটে। রিপোর্ট অনুসারে, মৃত যুবকের নাম সৌরভ শর্মা। জানা গিয়েছে, ঘটনার দিন তিনি অভিনেতা রীতেশ দেশমুখ এবং’ রাজা শিবাজি’ দলের সঙ্গে সাতারা জেলার কৃষ্ণা এবং ভেন্না নদীর সঙ্গমস্থলে অবস্থিত সঙ্গম মাহুলি নামক একটি গ্রামে শুটিং করছিলেন।

সেখানে একটি হোলির গানের শুটিং চলছিল। স্বাভাবিকভাবেই চারিদিকে রঙ খেলা চলছিল। সেভাবেই শুটিং ফ্লোরটি সাজানো হয়েছিল। চারপাশে রঙ ছিটানো হচ্ছিল। শুটিং শেষ হওয়ার পরেই ওই যুবক হাত ধোয়ার জন্য নদীতে গিয়েছিলেন। শুধু তাই নয়, নদীর জল এতটাই পরিষ্কার ছিল যে, তিনি মুগ্ধ হয়ে নদীতে নেমে পড়েন। এবং সাঁতার কাটতে কাটতে আনন্দ উপভোগ করতে থাকেন। এমনকী সাঁতার কাটতে কাটতে তিনি মাঝ নদীতে চলে যান। তখনই তীব্র জলের স্রোতে তলিয়ে যান সৌরভ। এরপর সৌরভকে কি খুঁজে না পাওয়ায় স্থানীয় পুলিশ ও প্রশাসনকে জানান রাজা শিবাজি ছবির টিম। এরপর উদ্ধারকারী দল স্থানীয়দের সহায়তায় অনুসন্ধান অভিযান শুরু করে। তবে, মঙ্গলবার রাতে অন্ধকারের কারণে অভিযান বন্ধ রাখতে হয়, কিন্তু বুধবার সারা দিন ধরে খুঁজলেও নৃত্যশিল্পীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি।

অবশেষে বৃহস্পতিবার সকাল ৭:৩০ নাগাদ উদ্ধারকারী দল সৌরভের মৃতদেহ খুঁজে পায়। ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই দুর্ঘটনার পর রাজা শিবাজির শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, রীতেশ দেশমুখের আসন্ন রাজা শিবাজি ছবিটি একটি দ্বিভাষিক মারাঠি এবং হিন্দি চলচ্চিত্র। যা মারাঠা যোদ্ধা এবং শাসক ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি। ছবিটিতে রীতেশকে প্রধান চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি ছবির পরিচালকও তিনি। এখনও ছবির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল