চিপকে সম্মান রক্ষার ম্যাচে মুখোমুখি চেন্নাই-হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম এখন একটু থমথমে। আইপিএলের ম্যাচের আগের দিন যে উত্তেজনা আর উৎসবের আমেজ থাকে, এবার তা যেন অনেকটাই ম্লান। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেও স্টেডিয়ামের চারপাশে সেই চেনা দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে না। একসময় এই মাঠে ১০,০০০ দর্শক শুধু দলের প্র্যাকটিস দেখতে ভিড় জমাতেন, কিন্তু এবার যেন সব কিছু নিস্তব্ধ। টিকিট বিক্রি নিয়েও চিন্তায় ফ্র্যাঞ্চাইজি, যা চেন্নাইয়ের মতো জায়গায় ভাবাই যায় না।

এই বদলে যাওয়া মেজাজের পিছনে রয়েছে চেন্নাই সুপার কিংসের (CSK)চলতি মরশুমের হতাশাজনক পারফরম্যান্স। প্রথম ৮টি ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের তলানিতে। অধিনায়ক এমএস ধোনি বলেছেন, দলের “কম্বিনেশন ঠিক করা” এবং আগামী বছরের জন্য “একটি শক্তিশালী একাদশ” গড়ার কথা। তবে কোচ স্টিফেন ফ্লেমিং ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একটু আশার কথা শোনালেন। তিনি বললেন, “আমরা এখনও আশা করছি বাকি ৬টি ম্যাচের সবকটিতে জিতব। কেউ হয়তো এটা শুনে হাসবে, কিন্তু গত বছর RCB এই পথ দেখিয়েছিল।”

RCB থেকে প্রেরণা

স্টিফেন ফ্লেমিং এবং সানরাইজার্স হায়দরাবাদের(SRH)কোচ ড্যানিয়েল ভেত্তোরি দুজনেই গত বছরের RCB দলের কথা উল্লেখ করেছেন। RCB তখন শেষ ৭টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছিল। ভেত্তোরি বলেছেন, “কয়েকটি দল তাদের মরসুমকে ঘুরিয়ে দিয়েছে। RCB গত বছর এটা করে দেখিয়েছিল। আমরা যদি প্রেরণা নিতে চাই, তবে ওদের কাছ থেকে নিতে হবে।” এখন সামনে যে ২ পয়েন্ট, তা দুই দলই হাতছাড়া করতে চায় না।

এই ম্যাচে কে ফেভারিট, তা বলা কঠিন। বরং এটি যেন দুই দলের দুর্বলতার লড়াই। CSK নিজেদের ঘরের মাঠে ৪টি ম্যাচের মধ্যে ৩টিতে হেরেছে। অন্যদিকে, হায়দরাবাদ (SRH) এই মরশুমে এখনও বাইরের মাঠে জয় পায়নি এবং চিপকে CSK এর বিরুদ্ধে কখনই জিততে পারেনি। তবে দুই দলই এই ম্যাচে জয়ের জন্য মরিয়া।

কী আশা করা যায়: এই মাঠে ব্যাটসম্যানদের জন্য সবসময়ই চ্যালেঞ্জ থাকে। মাঠের অসম বাউন্ডারি এবং গরম-আর্দ্র আবহাওয়া খেলায় প্রভাব ফেলতে পারে। এটি হতে পারে একটি কঠিন, ধৈর্যের লড়াই।

চেন্নাই সুপার কিংস

  • ইনজুরি: দলে কোনও ইনজুরির খবর নেই।
  • স্ট্র্যাটেজি ও ম্যাচআপ: মাথিশা পাথিরানার বিরুদ্ধে হেনরিক ক্লাসেন এর রেকর্ড দুর্বল। ২২ বলে তাকে ৩ বার আউট করেছেন পাথিরানা, মাত্র ২৬ রান দিয়ে।
  • সম্ভাব্য একাদশ: শেখ রাশিদ, রাচিন রবীন্দ্র/বংশ বেদী, আয়ুষ মাত্রে, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, বিজয় শঙ্কর/স্যাম কুরান, জেমি ওভারটন, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক), নুর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা, রবিচন্দ্রন অশ্বিন
  • রাচিন রবীন্দ্র ফর্মে নেই। প্র্যাকটিসে বোলিং কোচ এরিক সিমন্স তার সঙ্গে দীর্ঘ কথা বলেছেন। তবে CSK তাকে খেলাবে কিনা, সেটা দেখার বিষয়। উইকেটরক্ষক-ব্যাটার বংশ বেদী নেটে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এবং দলে সুযোগ পেতে পারেন। চতুর্থ বিদেশি খেলোয়াড় হিসেবে স্যাম কুরান খেলতে পারেন।

সানরাইজার্স হায়দরাবাদ

  • ইনজুরি: দলে কোনও ইনজুরির খবর নেই।
  • স্ট্র্যাটেজি ও ম্যাচআপ: হায়দরাবাদের স্পিনাররা এই মরশুমে দুর্বল। তারা মাত্র ৮ উইকেট নিয়েছেন। গড়ে ৫০.৭৫ রান এবং ওভারে ৯.৮০ রান খরচ করেছেন। তবে জিশান আনসারি এবং রাহুল চাহারের জন্য এই ম্যাচ সহজ হতে পারে, কারণ CSK স্পিনের বিরুদ্ধে সবচেয়ে খারাপ খেলেছে। তারা ২৫ উইকেট হারিয়েছে, গড়ে ১৮.৮৪ রানে এবং ওভারে মাত্র ৬.৬১ রান তুলেছে।
  • সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিশন, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, এশান মালিঙ্গা, রাহুল চাহার

জানেন কি?

  • SRH পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ১৬ উইকেট হারিয়েছে, গড় মাত্র ২৭.৮১। CSK পাওয়ার প্লেতে সবচেয়ে কম রান তুলেছে।
  • ১০০ বলের বেশি খেলা ব্যাটসম্যানদের মধ্যে রাচিন রবীন্দ্রর স্ট্রাইক রেট চতুর্থ সর্বনিম্ন। ওপেনারদের মধ্যে তার স্ট্রাইক রেট সবচেয়ে কম।
  • CSK ঘরের মাঠে জয়ে ফিরতে চাইবে, আর SRH চাইবে প্রথমবার চিপকে CSK এর বিরুদ্ধে জয়। এই লড়াইয়ে কে এগিয়ে থাকবে? এমএস ধোনি এর কৌশল না Pat Cummins এর ক্যাপ্টেন্সি? সব প্রশ্নের উত্তর মিলবে ২৫ এপ্রিল, রাত ৭:৩০ টায়।

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতা পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারালেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে