পহেলগাঁও হামলার জের, ইউটিউব থেকে সরানো হল ফাওয়াদ খানের ‘আবির গুলাল’-এর গান

কিন্তু পহেলগাঁও জঘন্যতম সন্ত্রাসী হামলার পর ভারতে ছবির মুক্তি নিষিদ্ধ করেছে ফিল্ম ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২২ এপ্রিল কাশ্মীরে পহেলগাঁও সন্ত্রাসী হামলা গোটা দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। নড়েচড়ে বসেছে সরকার। প্যান্ট খুলিয়ে হিন্দু-মুসলিম বিচার করে ২৬ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। এরপরেই পাকিস্তানের সঙ্গে একাধিক কূটনীতিক চুক্তি বাতিল করেছে ভারত। ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল করেছে ভারত। ইতিমধ্যেই এই হামলার মূল চক্রীর নাম জানিয়েছে গোয়েন্দা বিভাগ। জানা গেছে, পহেলগাঁও সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড লস্কর প্রধান হাফিজ সঈদ। ভারতের উপরপাকিস্তানের এমন নির্বিচারের প্রভাব পড়েছে ভারতীয় বিনোদন মহলেও। আগামী ৯ মে ভারত-সহ গোটা বিশ্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে পাক অভিনেতা ফাওয়াদ খান এবং বাণী কাপুর অভিনীত ‘আবার গুলাল’। ছবিটি ৯ বছর পর ভারতে ফাওয়াদ খানের প্রত্যাবর্তনকে নিশ্চিত করত। কিন্তু পহেলগাঁও জঘন্যতম সন্ত্রাসী হামলার পর ভারতে ছবির মুক্তি নিষিদ্ধ করেছে ফিল্ম ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)।

আগের মতোই সমস্ত পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা দিয়েছে। সঙ্গে কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর জঙ্গী দের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করেছে। তাই গোটা বিশ্বে ছবিটি মুক্তি পেলেও ভারতে মুক্তি পাচ্ছে না। যেহেতু ছবিতে পাক অভিনেতা ফাওয়াদ খান রয়েছে। এমনকী ‘আবির গুলাল’ ছবির গান “খুদায়া ইশক” এবং “আংরেজি রঙরাসিয়া”-সহ একাধিক গান ইউটিউব থেকে সরিয়ে ফেলেছেন নির্মাতারা। দুটি গানই প্রযোজনা সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেল “এ রিচার লেন্স এন্টারটেইনমেন্ট”-এ আপলোড করা হয়েছিল। তবে, গানগুলি এখন ওই প্ল্যাটফর্ম থেকে উধাও হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তীব্র উত্তাপের পরে, ব্যবহারকারীরা ভারতীয় ও পাকিস্তানি শিল্পীদের সহযোগিতার নিন্দা করার পরে আবির গুলাল নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন নির্মাতারা। সপ্তাহের শুরুতে ঘোষণা করেছিলেন যে নতুন গান “তাইন তাইন” বুধবার মুক্তি পাবে, কিন্তু এটি এখনও প্রকাশিত হয়নি। অন্যদিকে পহেলগাঁও হামলার বিষয়ে ফাওয়াদ খান প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “পহেলগাঁওতে জঘন্য হামলার খবর শুনে গভীরভাবে দুঃখিত। এই ভয়াবহ ঘটনার শিকারদের সঙ্গে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা রয়েছে, এবং এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারের জন্য শক্তি এবং আরোগ্য কামনা করি।

পহেলগাঁওতে নিরীহ মানুষের উপর হামলা দেখার পর থেকে আমি অজ্ঞান, ভাষা হারিয়ে ফেলেছি। আমি বিধ্বস্ত।” আবির গুলাল ছবিটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই ছবি মুক্তি নিষিদ্ধ করা হয় ভারতে। এখন ছবির গানও ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে। উল্লেখ্য, পহেলগাঁও সন্ত্রাসী হামলার দায় শিকার করছে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর প্রতিনিধিত্বকারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএ)। যা ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার ভয়াবহতার প্রতিধ্বনি, যেখানে ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হয়েছিলেন। এরপরেই ১৮ ফেব্রুয়ারী, ভারতে চলচ্চিত্র এবং বিনোদন শিল্পের সমস্ত পাকিস্তানি শিল্পী, গায়ক এবং প্রযুক্তিবিদদের নিষিদ্ধ করেছিল ভারত। পহেলগাঁও ঘটনার পর আবারও পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ করল FWICE।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল