কৃষ্ণনগর পুলিশ লাইনের সামনে খোলা বাজারে দেদার বিক্রি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পোশাক

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: কাশ্মীরের ঘটনার পরেও পুলিশ প্রশাসন কোনো রকম শিক্ষা নেয়নি , এমনটাই অভিযোগ উঠছে নদিয়ায়। বহাল তবিয়তে নদিয়া জেলার কৃষ্ণনগরে পুলিশ লাইনের(Krishnanagar Police Line) সামনে দেদার বিক্রি হচ্ছে সেনাবাহিনীর পোশাক । কাশ্মীরের মতো নদিয়া তথা পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা ভারতে ঢুকে সেনাবাহিনীর পোশাক পড়ে সন্ত্রাস সৃষ্টি করবে না এটা কি কেউ বলতে পারে । কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় এবার আতঙ্কের ছায়া নদিয়ার ভারত -বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়।কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর এবার আতঙ্কের দানা বাঁধছে নদিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে। অবিলম্বে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের আরো নজরদারি বাড়ানো উচিত বলে দাবি করছেন এলাকার বসবাসকারীরা। নদিয়ার ভারত – বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় ১০০ কিলোমিটারের বেশি অংশজুড়ে।

কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যাটা বেড়েছে। এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিরা। তাদের মদতে বাংলাদেশিরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তৈরি করছে ভারতীয় নথিপত্র থেকে শুরু করে ব্যাংকের একাউন্ট সহ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র। সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি, কিছুদিন আগেই মালদা ও মুর্শিদাবাদের যে নাশকতা হয়েছে এরা কিভাবে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বা বিএসএফের নজর এড়িয়ে অনুপ্রবেশকারীরা অনায়াসে প্রবেশ করছে ভারতের ভূখণ্ডে, সেই কারণে বারে বার ঘটছে এই ধরনের নাশকতা। আর তাই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।তবে কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর এবার রাতের ঘুম উড়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী(Bangladesh Border) এলাকার বসবাসকারী মানুষের। এমনটাই জানান স্থানীয় বাসিন্দা রূপ কুমার ঘোষ । উল্লেখযোগ্য বিষয় হল কাশ্মীরে সেনাবাহিনীর পোশাক পরেই কিন্তু জঙ্গিরা হামলা চালায় । এই ঘটনার পরেও পুলিশ প্রশাসন কোনো রকম শিক্ষা নেয়নি । বহাল তবিয়তে নদিয়া জেলার কৃষ্ণনগরে পুলিশ লাইনের সামনে দেদার বিক্রি হচ্ছে সেনাবাহিনীর পোশাক(Army Dress) ।

কাশ্মীরের মতো নদিয়া তথা পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা ভারতে ঢুকে সেনাবাহিনীর পোশাক পড়ে সন্ত্রাস সৃষ্টি করবে না এটা কি কেউ বলতে পারে না গ্যারান্টি সহকারে। সীমান্তের মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিরা চাইছেন কেন্দ্রীয় সরকারের উচিত যেকোনো মূল্যে হোক বাংলাদেশীদের ভারতে ঢোকা বন্ধ করতে হবে। না হলে কাশ্মীরের মতোই নদিয়াতেও যখন তখন ঘটতে পারে বড়সড়োর নাশকতা অথবা জঙ্গি হামলা। তবে বিগত তিন মাসে বিএসএফের নজর এড়িয়ে অনুপ্রবেশের সংখ্যাটা যথেষ্টই বেশি।রাজ্য পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী থানা এলাকাগুলি থেকে প্রায় ৩০০’রবেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে। যারা এই ধরনের অনুপ্রবেশদের মদত দিয়েছিল তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ। বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের ঘটনার ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃণমূল অঞ্চল সভাপতি শুভজিৎ সরকারের দাবি, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে বিএসএফ তাহলে কি করছে? তাদের নজর এড়িয়ে কিভাবে ভারতের প্রবেশ করছে বাংলাদেশিরা। এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যদিও সীমান্তের নজরদারি নিয়ে বিজেপি নেতা অমিত প্রামাণিকের পাল্টা দাবি, নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি থাকলেও পশ্চিমবঙ্গের তৃণমূল আশ্রিত দালালদের সহযোগিতায় ভারতে প্রবেশ করছে বাংলাদেশীরা।

এরপর বেছে বেছে হিন্দুদের মঠ ,মন্দির এবং বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা। সম্প্রীতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ পড়তেই বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছিল বেশ কিছু ভারতীয় নাগরিক।সেই সময় ভারতীয়দের উপর নির্মম অত্যাচার করেছিল বাংলাদেশের পুলিশ। সেই রেশ কাটতে না কাটতেই আবারও কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় আবার নতুন করে আতঙ্কে রয়েছে নদিয়ার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার হাজার হাজার পরিবার।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর