বিতানের স্ত্রী সোহিনী ‘বাংলাদেশের নাগরিক’ বলে দাবি নিহতের দাদার, শুরু বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরে বেড়াতে গিয়ে জঙ্গিদের গুলিতে খতম হওয়া পাটুলির বিতান অধিকারী স্ত্রী সোহিনী অধিকারী ‘বাংলাদেশি’। এমনটাই দাবি তার ভাসুরের। অপরদিকে সোহিনীর দাদার দাবি, তার বোনকে নিয়ে যে অভিযোগ উঠছে তা সর্বৈব মিথ্যা। নিহত বিতান অধিকারী দাদা বিভু অধিকারী দাবি করেছেন, তার ভাইয়ের স্ত্রী এদেশের নাগরিক নন। এটাই আইনজীবী বিবুর মন্তব্য সোহিনীর(Sohini) পরিচয় দিতে গেলে ইতিহাস হয়ে যাবে। এমনকি ভাইয়ের বউকে ‘ইন্টারন্যাশনাল জালিয়াত’ বলে মন্তব্য করেছেন তিনি। সোহিনীর ভাসুর বলেন, বছর দুয়েক আগে সোহিনী এবং তার মা ভারতী রায়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলা এখনো বিচারাধীন। ভারতীদেবী বাংলাদেশে চলে গিয়েছেন। কিন্তু তার মেয়ে এই দেশেই রয়ে গিয়েছেন।

তার দাবি তার ভাইয়ের কাছে নিজের পরিচয় গোপন করে সোহিনী বিয়ে করেছিল। সোহিনী নাকি দুটি জন্ম সংসাপত্র রয়েছে। সে বাংলাদেশের নাগরিক। পরে এদেশের ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি তৈরি করেছে। এগুলো নাকি প্রমাণ হয়েছে ভুয়ো বলে। সোহিনী এর আগে বিতানের সঙ্গে আমেরিকায় ছিলেন। ২০২৩ সালে জানুয়ারি থেকে সে এই দেশে আছেন। ফেব্রুয়ারি মাসের সোহিনী ভারতীয় পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতার পাটুলিতে(Patuli) একটি বাড়িতে থাকেন বিতানের বাবা – মা। অন্য একটি বাড়িতে থাকেন তার স্ত্রী – পুত্র। বিতানের পরিবারের দাবি সোহিনী যেখানে থাকেন সেই বাড়ি অবৈধ মালিক তিনি কারণ ভুয়ো কাগজপত্র দিয়ে তার মা ওই বাড়িটি কেনেন। পরে মেয়েকে সেই বাড়িটি উপহার দিয়ে তিনি বাংলাদেশে চলে যান। সোহিনীর ভাসুরের দাবি ভাই এর মৃত্যুতে সরকার আর্থিক ক্ষতিপূরণ দিলে সেটা স্ত্রী হিসেবে তার পাওয়ার আইনি অধিকার নেই। কারণ তিনি মনে করেন সোহিনীর ভারতে থাকারই কথা নয়। তাই এই ক্ষতিপূরণ তার বাবা-মায়ের পাওয়া উচিত।

একই সঙ্গে বিভুর(Bivu) দাবি, তিন বছরে ভাইপোর ভবিষ্যৎ নিয়ে জটিলতা রয়েছে। কারণ তার জন্ম হয় আমেরিকায়। সোহিনীর ভাসুর আরও চাঞ্চল্যকর অভিযোগ করেন, মৃত ভাইয়ের নামে ক্রাউড ফান্ডিং হচ্ছে। সেখানে অন্যদের এডমিন করে অর্থ তোলা হচ্ছে এবং ভাইয়ের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার কথা রয়েছে ।তাতে পুরো ঘটনাটাতে তিনি খুবই বিস্মিত। গত বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে সৈনি নামার পর রাজ্য সরকারের তরফে মন্ত্রী বিধায়করা যেমন গেছিলেন, তেমনি সেখানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে দেখে সোহিনী বলেছিলেন, হিন্দু বলে তার স্বামীকে গুলি করে মেরেছে জঙ্গিরা এবং তিনি শুভেন্দুর ভরসায় কলকাতায় এসেছেন। তার স্বামী শুভেন্দু অধিকারীদের খুব সমর্থন করতেন। এরপরেই পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সৈনিক বাড়িতে পাটুলিতে যান শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল। সেখানে শুভেন্দু আধঘন্টা সোহিনীর সঙ্গে কথা বলেন। পরে বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তার সঙ্গে আলাদাভাবে সোহিনীর কথা হয়েছে। কিন্তু সেগুলো জনসমক্ষে বলা যাবেনা। তারা সোহিনীর পাশে আছেন। এর আগে বুধবার কলকাতার বিমানবন্দরে দাঁড়িয়ে সোহিনীর ছেলেকে কোলে নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তার ছেলের দায়িত্ব তিনি নিচ্ছেন। এদিকে নিহত বিতানের নামে ক্রাউড ফান্ডিং এবং বেনিফিসারি হিসেবে সোহিনীর নাম থাকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর সেই বিতর্ককে আরো উস্কে দিয়েছেন সোহিনীর ভাসুর তথা নিহত পিতা অধিকারীর দাদা বিভু অধিকারী(Bivu Adhikari)। যদিও বুধবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে, সোহিনী শুভেন্দু অধিকারীকে বলেছিলেন তার প্রতি যে অন্যায় হচ্ছে পরিবারের তরফ থেকে তিনি তারও বিচার চান। এই কথা শুনে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বলেন, তিনি পরের দিন বৃহস্পতিবার তার বাড়ি যাবেন এবং তার কথা শুনবেন।পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সৈনিক বাড়িতে পাটুলিতে যান শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল। সেখানে শুভেন্দু আধঘন্টা সোহিনীর সঙ্গে কথা বলেন।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর