‘অশিক্ষিত মূর্খ’, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় ট্রোলারদের পাল্টা জবাব আদনান সামির

বলিউডের স্বনামধন্য গায়ক আদনান সামি। যিনি পাকিস্তানের নাগরিক হলেও ২০১৬ সালে সবকিছু ছেড়ে ভারতে চলে এসেছেন। এবং এখানকার নাগরিকত্ব অর্জন করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় স্তম্ভিত গোটা দেশ। ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করেছেন পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করের সদস্যরা। এ ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে ভারত সরকার। প্রতিশোধ তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে একাধিক চুক্তি বাতিল করেছে ভারত। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে অনুরোধ করেছেন যে, নির্ধারিত সময়ের আগেই যেন দেশের সমস্ত পাকিস্তানি নাগরিককে বের করে দেওয়া হয়। নির্ধারিত সময়ের পরে তাঁরা যেন আর কেউ ভারতে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। এই ঘোষণার পরেই নেটমহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

 

এরপরেই নেটিজেনরা ব্যঙ্গাত্মকভাবে প্রশ্ন তুলেছেন যে, ‘তাহলে গায়ক আদনান সামির কী হবে?’ বলিউডের স্বনামধন্য গায়ক আদনান সামি। যিনি পাকিস্তানের নাগরিক হলেও ২০১৬ সালে সবকিছু ছেড়ে ভারতে চলে এসেছেন। এবং এখানকার নাগরিকত্ব অর্জন করেছেন। বলিউডকে অসংখ্য গান উপহার দিয়েছেন। নিজের সুরেলা কন্ঠ দিয়ে ভক্তমন জয় করেছেন। কিন্তু এখন তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠল! যদিও বিষয়টি গায়কের কান পর্যন্ত পৌঁছেছে। এবং তিনিও উপযুক্ত জবাব দিতে পিছপা হননি। এক্স প্ল্যাটফর্মে গিয়ে গায়ক লিখেছেন, “এই অশিক্ষিত বোকাদের কে বোঝাবে?” পাশে একটি হাসির ইমোজি যোগ করে দিয়েছেন তিনি। বেশ কয়েকজন নেটিজেন আদনানকে “পাকিস্তানি এজেন্ট” বলে অভিহিত করেছেন। ভারতে তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

একজন পাকিস্তানি ব্যবহারকারী গায়ককে ব্যঙ্গ করে লিখেছেন, “আদনান ভাই। আপনি পাকিস্তান এক্ষুনি আসবেন না। ফাওয়াদ ভাইকে ছাড়ুন। আপনার ভারতে এখনও বহু তথ্য সংগ্রহ করা বাকি আছে।” জবাবে গায়ক লিখেছেন, “হ্যাঁ, ওই তথ্য আপনার কাছে উড়ে উড়ে যাবে, এখন আপনি আমার লিফট করা দি, গানটি উপভোগ করুন।” প্রসঙ্গত, দীর্ঘ এবং জটিল যাত্রার পর আদনান আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন। এর আগে তিনি প্রায় দেড় বছর ধরে রাষ্ট্রহীন ছিলেন। ভারতীয় নাগরিকত্বের জন্য তার আবেদন অনুমোদিত হওয়ার আগে দু’বার প্রত্যাখ্যান করা হয়েছিল। তবে তিনি বারবার বলেছেন, ভারতীয় নাগরিক হওয়ার সিদ্ধান্তের নেপথ্যে তাঁর কোনও রাজনৈতিক স্বার্থ নেই। বরাবরই তিনি ভারতের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর