পহেলগাঁওকাণ্ডের জের, নিয়মের গেরোয় মাকে ছেড়ে পাকিস্তানে ফিরতে হল একরত্তি শিশুকে

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভারতীয় নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান থেকে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তের পরিস্থিতি হঠাৎ করেই বদলে গিয়েছে। এরই মধ্যে, বেশ কিছু ঘটনা চোখে জল এনেছে মানুষের। ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে অনেক পাকিস্তানি শিশুকে মায়ের থেকে চলে যেতে হচ্ছে দূরে, পাকিস্তানে।

১১ বছর বয়সী জয়নব এবং ৮ বছর বয়সী জেনিশ তাদের দিদার সাথে দেখা করতে ভারতের দিল্লিতে এসেছিল। এখন পরিস্থিতি এমন যে তাদের মায়ের কাছ থেকে আলাদা হয়ে পাকিস্তানে ফিরে যেতে হচ্ছে। কারণ মায়ের ভারতীয় পাসপোর্ট রয়েছে। অথচ শিশুরা পাকিস্তানের নাগরিক। জয়নব জানিয়েছে, সে মাকে ছাড়াই পাকিস্তানে ফিরে আসছে।

ছোট্ট জয়নব কথা বলতে গিয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেনি। “আমি আমার দিদার সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলাম। কিন্তু এখন আমি আমার মাকে ছাড়াই পাকিস্তানে ফিরে যাচ্ছি। আমার হৃদয় ভেঙে গিয়েছে। মাকে ছাড়া আমি বাঁচতে পারব না”- একথা বলার পর জয়নব সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে সে জানিয়েছে, “এখন আমার মা আর ফিরতে পারবেন না। মায়ের কাছে ভারতীয় পাসপোর্ট আছে, আর আমাদের সবারই পাকিস্তানি পাসপোর্ট। মা ছাড়া বেঁচে থাকা খুব কঠিন। আমরা এখানকার সরকারের কাছ থেকে পাকিস্তানে ফিরে যাওয়ার আদেশ পেয়েছি। যেসব সন্ত্রাসী নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। এমন কঠোর শাস্তি দেওয়া উচিত যে তারা সারা জীবন এটা মনে রাখবে। এরপর আমাদের মতো সাধারণ মানুষকে যেন আর হয়রানির শিকার হতে না হয়।”

ছোট্ট শিশু মহম্মদ আলোয়ানের গল্পও একই। তার মায়ের ভারতীয় পাসপোর্ট রয়েছে, তাই তিনি ভারতেই রয়ে যাচ্ছেন। আলোয়ান মাকে ছাড়াই ফিরে যাচ্ছে পাকিস্তানে। শিশুটি কাঁদতে কাঁদতে বলেছে, “আমি আমার মাকে ছাড়া বাঁচতে পারব না। আমি আবেদন করছি যে মাকে পাকিস্তানে আসার অনুমতি দেওয়া হোক। মায়ের পাসপোর্ট ভারতীয় আর আমাদের চারজনেরই পাকিস্তানি পাসপোর্ট। মাকে ছেড়ে থাকা খুব কঠিন। আমি আর নিজেকে সামলাতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মায়ের সাথে আমাদের আবার মিলিয়ে দেওয়া হোক।”

আলোয়ানের বাবা মহম্মদ ইরফান জানিয়েছেন, তাঁর পরিবার মার্চ মাসে করাচি থেকে ভারতে এসেছিল। এখন তিনি তার সন্তানদের নিয়ে পাকিস্তানে ফিরে যাচ্ছেন। স্ত্রী নাবিলার কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে। তাই তাঁকে ভারতেই থাকতে হবে। ইরফানের কথায়, “আমার সন্তানদের মন ভেঙে গিয়েছে। সন্ত্রাসীরা আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

মহম্মদ ইমরান স্ত্রী ও সন্তানদের নিয়ে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন। তিনি বলেন, “আমার স্ত্রী শরমিন গত ১৮ বছর ধরে পাকিস্তানে বসবাস করছিলেন, কিন্তু আজ তাকে পাকিস্তানে ফিরে যেতে দেওয়া হচ্ছে না কারণ তাঁর ভারতীয় নাগরিকত্ব রয়েছে। আমরা খুব খারাপভাবে আটকে গিয়েছি। আমরা প্রধানমন্ত্রী মোদিকে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করছি। শিশুরা তাদের মা ছাড়া বাঁচতে পারে না।”

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক