জঙ্গি যোগে আটক কৃষ্ণনগরের যুবক, ভয় দেখাতে গিয়ে নিজেই পুলিশের জালে, তদন্তে NIA

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: জঙ্গি যোগের অভিযোগে এক যুবককে আটক করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। ওই যুবকের নাম রানা বিশ্বাস(Rana Biswas)। বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত ভান্ডারখোলা মল্লিকপাড়া(Mallickpara) এলাকায়। কিছুদিন আগেই ওই যুবকের সাথে কয়েকজন পাকিস্তানি যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই ছবিতে দেখা যায় পাকিস্তানের দুই যুবক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পাহাড়ি এলাকায় বসে আছে। সন্দেহ করা হচ্ছে তারা পাকিস্তানি জঙ্গি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়। কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করছে এন আই এ(NIA), সেন্ট্রাল আই বি, স্টেট আইবি ও এস টি এফ(STF)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের সাথে প্রতিবেশীর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। গত ২০২৩ সালের মার্চ মাসে প্রতিবেশী ওই মহিলাকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক‌। শিয়ালদহ স্টেশন থেকে ওই মহিলাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে পরিবারের লোকজন। মারধরের ভয়ে ওই যুবক নিজের বাড়িতে না ফিরে কৃষ্ণনগরের পার্শ্ববর্তী নতুনগ্রামে মাসির বাড়িতে থাকতে শুরু করেন। সেখান থেকে মুম্বাইয়ে জামাইবাবুর কাছে গিয়ে কাজ শুরু করে। সেখানেও থেকে এক দালালের মাধ্যমে যোগাযোগ করে ১২০০০০/- টাকার বিনিময়ে এবছরের ৩ রা জানুয়ারি দুবাই পাড়ি দেন। সেখানে একটি স্বর্ণ কারখানায় অন্য কাজ দেওয়ার কথা থাকলেও দেখা যায় তাকে দেওয়া হয়েছে সুইপারের কাজ। কাজ পছন্দ না হওয়ায় তিনি কাজ করেননি। ফলে আর্থিক সমস্যায় পড়েন তিনি। ওই কারখানার মেসে পরিচয় হয় পাকিস্তানি দুই যুবকের সাথে। তাদের মধ্যে একজনের নাম আমজিদ খান, তার বাড়ি পাকিস্তানের (Pakistan)খাইবার পাখতুন এলাকায়। তারা তাকে সাহায্য করেন এবং বন্ধুত্ব তৈরি হয়। ওই দুই যুবকের সাথে অভিযুক্ত রানা বিশ্বাস একটি শপিং মলে গিয়ে সেলফি তোলেন।

ওই দুই পাকিস্তানি যুবক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ কিছু ছবি রানাকে দেখায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শর্তে পাকিস্তানের দুই যুবক ওই ছবিগুলো রানাকে দেয় বলে দাবি পুলিশের। পুলিশের আরও দাবি যেহেতু ওই যুবক ওই মহিলার স্বামীর ভয়ে বাড়ি ফিরতে পারছিলেন না সেই কারণে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ায় ওই ছবি পোস্ট করেন। সেখানে তিনি ওই পাকিস্তানের যুবকদের পাকিস্তানি ভাই বলে উল্লেখ করেন। সোশ্যাল মিডিয়ায় ওই ছবি পোস্ট করার কিছুক্ষণ পরেই ভুল বুঝতে পেরে ছবি ডিলিট করে দেয় রানা বিশ্বাস। কিন্তু কেউ সেই ছবি স্ক্রিনশট করে রাখেন। দুবাইয়ে(Dubai) ৮ দিন থাকার পর দেশে ফিরে এসে ফের মাসির বাড়িতে থাকতে শুরু করে ওই যুবক। গত ঈদের আগে নিজের বাড়ি ফিরে আসে।

এরই মধ্যে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই সন্দেহভাজন জঙ্গিদের ছবি পোস্ট করে এনআইএ। সেই ছবির সঙ্গে পাকিস্তানি যুবকদের মিল থাকায় কয়েকদিন আগে ফের সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের সাথে পাকিস্তানি যুবকদের ছবি ভাইরাল হয়। সেখানে ওই যুবকের জঙ্গিযোগ অভিযোগ তোলা হয়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার ওই যুবককে আটক করে থানার পুলিশ। ‌শনিবার গভীর রাতে তদন্তে যায় এনআইএ ,এস টি এফ ও রাজ্য ও কেন্দ্রের আইবি(SIB)। পুলিশের দাবি এখনো পর্যন্ত ওই যুবকের সাথে জঙ্গি যোগের কোন প্রমাণ মেলেনি। তবুও দফায় দফায় জিজ্ঞাসাবাদে পাশাপাশি ঘটনার তদন্ত চালাচ্ছে তারা। ঘটনার পর থেকেই আতঙ্কে ওই যুবকের পরিবার।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর