অতি শীঘ্র ধর্মতলা থেকে শিয়ালদা রুটে ছুটবে কলকাতা মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মেট্রো চালু হচ্ছে ধর্মতলা থেকে শিয়ালদহ রুটে রবিবার এই বিষয়ে ছাড়পত্র দেয় রেলওয়ে সুরক্ষা কমিশন ।মেট্রো রেল(Metro Rail) এই বিষয়টি বিবৃতিতে জানায়। রবিবার গ্রিনলাইনে মেট্রোর কাজ পুরোপুরি শেষ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে যান কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিংঘল। মেট্রো লাইন সুরঙ্গ সুরঙ্গে হাওয়া বাতাস ঠিকমতো চলাচল করছে কিনা ট্রেনের আপৎকালীন ব্যবস্থা সমস্ত কিছু খতিয়ে দেখে তিনি মেট্রো চলাচলে ছাড়পত্র দেন। রবিবার সিআরএস এর সঙ্গে মেট্রোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তাল মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকেরা। সবাই মিলে কাজকর্ম সবকিছু দেখে জানান শীঘ্রই গ্রীন লাইনের এই অংশে পরিষেবা চালু করা যাবে।

এরপর সল্টলেকের সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৫৫ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রো চালানোর কথা ভাবা হবে। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো বর্তমানে চলছে। মাঝে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুরঙ্গ পথ চললে হাওড়া ময়দান থেকে অতি অল্প সময় সেক্টর ফাইভে পৌঁছানো যাবে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা যে অংশ মাটির নিচ দিয়ে যায় সেখানে দুটো সুরঙ্গ রয়েছে তার মধ্যে পূর্বমুখী অর্থাৎ শিয়ালদহ মুখী সুড়ঙ্গের কাজ আগেই শেষ হয়েছে ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর খালি রেখ যাতায়াত করে কিন্তু বিপত্তি বেধেছিল পশ্চিমমুখী সড়ঙ্গ খোঁড়ার সময়। সেই সময় বউবাজারের(Bowbazar) কাছে সমস্যা তৈরি হয়।

২০১৯ সালের আগস্ট মাসে সুরঙ্গ কাটার যন্ত্র দিয়ে মাটি কাটার সময় ধস নামে বউবাজার এলাকায়। ফলে কাজ বন্ধ করে দিতে হয়েছিল। এরপর ২০২২ সালের মে এবং অক্টোবর মাসে সেখানে জল ঢুকে পড়ায় দফায় দফায় কাজ বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে গত জানুয়ারি মাসে কাজ শেষ হওয়ার পর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আড়াই কিলোমিটারের বেশি পথে প্রথমবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। রবিবার সেই রুটে পরিষেবা চালু হবে বলে জানায় কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের