‘এখন বিরতি নেওয়া উচিত’, পহেলগাঁও হামলার শোকে বড় পদক্ষেপ সলমানের

বলিউডে পাক-শিল্পীদের নিষিদ্ধ করেছে FWICE। পাশাপাশি হামলার শোকে ব্রিটেনে অনুষ্ঠিত, 'দ্য বলিউড বিগ ওয়ান', স্থগিত করেছেন সলমান খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার আবহে ব্রিটেন ট্রিপ স্থগিত করলেন সুপারস্টার সলমান খান। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে হিন্দুদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। আহত হয়েছেন আরও ২০ জন। এই ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের দাবি তুলেছেন গোটা ভারতবাসী। ইতিমধ্যেই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে কূটনীতিক সম্পর্ক বাতিল করেছে ভারত। এর প্রভাব বিনোদন জগতেও পড়ছে। বলিউডে পাক-শিল্পীদের নিষিদ্ধ করেছে FWICE। পাশাপাশি হামলার শোকে ব্রিটেনে অনুষ্ঠিত, ‘দ্য বলিউড বিগ ওয়ান’, স্থগিত করেছেন সলমান খান।

ভারতে এই শোকের সময়ে ব্রিটেন ট্যুর থেকে বিরতি নেওয়াই সঠিক বলে মনে করেছেন ভাইজান। কারণ তাঁর মাথার উপরেও খাড়া হয়ে ঝুলছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের মৃত্যু হুমকি। সোমবার (২৮ এপ্রিল) সলমান খান নিজের ইনস্টাগ্রামের মাধ্যমে ‘দ্য বলিউড বিগ ওয়ান’ শো সম্পর্কে আপডেট শেয়ার করেছেন, যেটি আগামী মে মাসে ব্রিটেনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সলমান খান ছাড়াও এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল, সারা আলি খান, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, কৃতি শ্যানন এবং সুনীল গ্রোভারের মতো অসংখ্য বলিউড তারকার। এদিন ইনস্টাগ্রাম পোস্টে সলমান লিখেছেন, “কাশ্মীরের সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার আলোকে এবং গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা দ্য বলিউড বিগ ওয়ান শো স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি, যা মূলত ৪ ও ৫ মে ম্যাঞ্চেস্টার এবং লন্ডনে হওয়ার কথা ছিল।”

 

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

তিনি আরও বলেছেন যে, “আমরা বুঝতে পারছি যে, আমাদের ভক্তরা এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কিন্তু আমরা মনে করেছি যে, ভারতের এই শোকের সময়ে বিরতি নেওয়াই সঠিক। যে কোনও হতাশা বা অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনার বোঝাপড়া এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। শীঘ্রই অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হবে।” পাশাপাশি অনুষ্ঠানের আয়োজকরাও ইনস্টাগ্রামে একটি বিবৃতি শেয়ার করে লিখেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলীর জন্যে, আমরা সফরটি পুনঃনির্ধারণের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। টিকিটধারীরা তাঁদের টিকিটের মূল ফেরত পাবেন।” গত সপ্তাহে পহেলগাঁও হামলার নিন্দা করে সলমান খান তাঁর X (পূর্বে টুইটার) পোস্টে লিখেছিলেন, “পৃথিবীর স্বর্গ, কাশ্মীর এখন নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা আর সমগ্র বিশ্বকে হত্যা করা সমান বলে আমি মনে করি।” এদিকে, শাহরুখ খান, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, অক্ষয় কুমার, মোহনলাল, চিরঞ্জীবী, পবন কল্যাণ এবং আরও বেশ কয়েকজন তারকাও এই হামলার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল