ভারতীয় সেনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, চরম উত্তেজনা শান্তিপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষ পোস্টকে কেন্দ্র করে চরম উত্তেজনা নদিয়ার শান্তিপুরে। ভারতবর্ষের মাটিতেই দেশদ্রোহিতার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় দোষীর অবিলম্বে শাস্তির দাবিতে শান্তিপুর থানা(Shantipur P.S.) ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ করতে থাকে আমজনতা। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাদের নিয়ে কুরুচিকর মন্তব্য। পাকিস্তানের সেনাদের দেখে ভারতীয় সেনারা বর্ডার থেকে পালিয়েছে,এমনটাই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় নদিয়ার শান্তিপুর জুড়ে।

অভিযোগ নদিয়ার শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের (Gayeshpur Panchayet)টেংরিডাঙ্গা গ্রামের শরীফ শেখ নামে এক যুবক এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সোমবার সোশ্যাল মিডিয়ার এই পোস্ট যখন সামনে উঠে আসে তখনই প্রতিবাদে সরব হয় একশ্রেণীর মানুষ। পরবর্তীতে কয়েকশো মানুষ একত্রিত হয়ে শান্তিপুর থানায় এসে প্রতিবাদ করতে শুরু করে। প্রায় ঘন্টা খানেক থানার সামনে বসে চলতে থাকে বিক্ষোভ।

মূলত দাবি, ভারতের মাটিতে থেকে এত ভারত বিদ্বেষ কেন, ওই যুবকের সাথে জঙ্গিদের যোগ সাজোস রয়েছে। পুলিশ সব জেনে শুনেও নীরব। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতার নয়, দেশদ্রোহিতা মামলা দিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে তাকে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সরগরম পরিস্থিতি নদিয়ার শান্তিপুরে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে।ওই যুবককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে শান্তিপুর পুলিশ। এই ঘটনায় পুলিশ অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে স্থানীয় মানুষজন হুমকি দিয়েছে।

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ