বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে রহস্যমৃত্যু ‘ফ্যামিলি ম্যান-৩’ অভিনেতার, খুনের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, গৌহাটি: চলতি বছর মুক্তি পাবে ফ্যামিলিম্যান সিজন থ্রি। প্রথম দুটিও সিজন যারা দেখেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন এই সিরিজের জন্য। এর মধ্যেই এল দুঃসংবাদ। মারা গেলেন ফ্যামিলিম্যান থ্রি’তে অভিনয় করা এক অভিনেতা। আকস্মিক দেহ উদ্ধার হয়েছে রোহিত বাসফোর। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার ২৭ এপ্রিল বিকেলে গড়ভাঙা জলপ্রপাতের কাছে তাঁর মৃতদেহ পাওয়া যায়।

জানা গিয়েছে, রোহিত তার নয়জন সহকর্মীর সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন। সেই সময় আচমকা জলপ্রপাতের মধ্যে পড়ে যান। জলপ্রপাত ছিল গভীর, ফলে মৃত্যুর কোলে ঢলে পড়তে সময় লাগেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানি পুলিশ থানার আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি দুপুর ২টার দিকে ঘটেছে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা বিকেল ৪টের দিকে রিপোর্ট পেয়েছি এবং ৪.৩০ নাগাদ ঘটনাস্থলে পৌঁছেছি। পরে এসডিআরএফ-এর একটি দল এসে সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে মৃতদেহ উদ্ধার করে।”

প্রাথমিক তদন্ত অনুসারে, রোহিত দুর্ঘটনাবশত জলপ্রপাতে পড়ে যান। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও খুনের সন্দেহ নেই। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনাটি ভাল করে খতিয়ে দেখা হচ্ছে।

২০২৪ সালে ‘ফ্যামিলিম্যান’-এর শুটিংয়ের সময় সেট থেকে ইনস্টাগ্রাম প্রোফাইলে একাধিক ছবি শেয়ার করতেন রোহিত। গত নভেম্বরেই জয়দীপ আহলাওয়াত এবং দলীপ তাহিলের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “এমন দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করে আমি ভাগ্যবান।”

২০২৫ এর শুরুতে ফ্যামিলিম্যান থ্রি’র সেট থেকে সহকর্মীদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, “ফ্যামিলি ম্যান থ্রি-এর সেটে। এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আমি সবসময় নতুন জিনিস শিখতে পারতাম।”

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল