জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় লক্ষাধিক টাকার মাইনের চাকরির সুবর্ণ সুযোগ

নজরকাড়া বেতন ও সরকারি অফিসে কাজ। দারুন সুযোগ দিচ্ছে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড

Share:

নিজস্ব প্রতিনিধি: নজরকাড়া বেতন ও সরকারি অফিসে কাজ। দারুন সুযোগ দিচ্ছে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। কেন্দ্রীয় সরকারের এই অফিসে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইনস্পেক্টর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ চলছে। প্রচুর নিয়োগ করবে জুট কর্পোরেশন পব ইন্ডিয়া। মাসে ২৮,৬০০ টাকা থেকে ১,১৫,০০০ পর্যন্ত।

মোট শূন্যপদ:

৬৩ টি মোট শূন্যপদ রয়েছে। যার মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট অথবা সমতুল্য ডিগ্রি সহ কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। সঙ্গেই ইংরেজিতে টাইপিংয়ে মিনিটে ৪০টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। জুনিয়র ইনস্পেক্টর পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য ডিগ্রি সহ পাশ এবং অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থায়। অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে অ্যাডভান্সড অ্যাকাউন্ট্যান্সি এবং বিশেষ বিষয় (স্পেশ্যাল সাবজেক্ট) হিসেবে অডিটিং সহ এমকম পাস এবং সঙ্গে ৫ বছরের কোথাও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিকম পাশ হলে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২০ টি শূন্যপদ রয়েছে।

আবেদন পদ্ধতি:

আবেদনকারীর বয়স ২০২১-এর ডিসেম্বর মাসের মধ্যে ৩০ বছরের হতে হবে। অ্যাকাউন্ট্যান্ট পদের বেতন নূন্যতম ২৮,৬০০ টাকা থেকে ১,১৫,০০০ টাকা। বাকি দুটি পদের বেতন ২১,৫০০ টাকা থেকে ৮৬,৫০০ টাকা। আবেদন করতে ২০০ টাকা ফি লাগবে প্রার্থীদের ক্ষেত্রে। করোনা পরিস্থিতির জেরে অনলাইনের মাধ্যমেই পরীক্ষা নেওয়া হবে বলেই জানিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। চাকরির আবেদনের জন্য তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না। ১৩ জানুয়ারির মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানান এই ওয়েবসাইটে: https: //www.jutecorp.in 

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?