মেছুয়ায় ‘ঋতুরাজ’ হোটেলে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচতে ওপর থেকে ঝাঁপ, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: মেছুয়ায় ঋতুরাজ হোটেলে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচতে ওপর থেকে ঝাঁপ, মৃত ১মেছুয়ায় ভয়ঙ্কর আগুন। হোটেলের ভেতরে আগুন। ভয় পেয়ে ওই হোটেলের আবাসিকরা কার্নিশে এসে আশ্রয় নেন। একজন আবাসিক আগুনে ভয় পেয়ে প্রাণ বাঁচাতে ওপর থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার নাম মনোজ পাসওয়ান(Manoj Pasowan) । বয়স ৪০ বছর। আহত ও রক্তাক্ত অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। মেছুয়ার ‘ঋতুরাজ’ হোটেলে এই আগুন লাগে। আগুন নেভাতে গ্রিল কেটে হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করছে দমকল বাহিনী। আগুন ভয়ংকর রূপ নেওয়ায় চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। স্থানীয় মানুষজন দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

তাড়াহুড়ো করে ওই হোটেল থেকে আতঙ্কে বের হতে গিয়ে আরো দুজন আবাসিক আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা আটটা নাগাদ জোড়াসাঁকোর(Jorasako) মদনমোহন বর্মন স্ট্রিট এর ৬ নম্বর লেনের ‘ঋতুরাজ’ হোটেলের (Rituraj Hotel)ছয় তলায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের গ্রাসে চলে যায় হোটেলটি। যুদ্ধকালীন তৎপরতায় দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও ঘটনাস্থলে যায়। আতঙ্কে ওই হোটেলের আবাসিকরা ঝুঁকি নিয়ে কার্নিশে এসে দাঁড়ায়। তার মধ্যে একজন আতঙ্কে উপর থেকে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়। হোটেলের গ্রিল কেটে আটকে থাকা আবাসিকদের উদ্ধার করার চেষ্টা চালায় দমকল বাহিনী।

হোটেলের কার্নিশে দাঁড়িয়ে থাকা আবাসিকদের দমকলের লেটারের সাহায্যে উদ্ধার করা হয়। ওই এলাকায় রয়েছে ফল বাজার। গেঞ্জি এলাকা হওয়ায় আগুন বড়সড় দুর্ঘটনাতে রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। এলাকা খালি করে দেওয়ার জন্য মাইকেলিং শুরু করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় মেয়র ফিরহাদ হাকিম। লালবাজার থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে আসা হয়েছে। আগুন নিভলে তারপর ওই হোটেলে কি করে আগুন লাগলো এবং সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত ছিল কিনা তা খতিয়ে দেখবে দমকল বিভাগ ও কলকাতা পুলিশ।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর