‘ভারত সিন্ধু নদের জল বন্ধের চেষ্টা করলেই আক্রমণ’, হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁও হামলার পর থেকে ভারত-পাকিস্তান দু’দেশের উত্তেজনা চরমে। ইতিমধ্যেই ভারত তার প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে। তার মধ্যে রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি লঙ্ঘন। এই চুক্তি স্থগিতের আগে পর্যন্ত ভারত সিন্ধু নদের ২০ শতাংশ জল পেত, বাকি জলপ্রবাহ যেত পাকিস্তানের মধ্য দিয়ে। সেই জলেই চলত কৃষি সহ অন্যান্য কাজ কাজ। ভারতের মতো পাকিস্তানও কৃষিপ্রধান দেশ। ফলে সিন্ধু প্রবাহ বন্ধ হওয়ার আশঙ্কায় পাকিস্তানের ঘুম উড়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়ে বলেছেন, যদি ভারত সিন্ধু জল চুক্তি লঙ্ঘন করে কোনও নির্মাণ কাজ করে, তাহলে পাকিস্তান সেখানে আক্রমণ করবে।

এক পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খাজা আসিফ বলেছেন যে সিন্ধু নদের উপর যে কোনও ধরনের নির্মাণ কাজ  সিন্ধু জল চুক্তির লঙ্ঘন এবং পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। আসিফের আরও সংযোজন, আগ্রাসন কেবল কামান বা গুলি চালানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর একটি রূপ হল জল বন্ধ করে দেওয়া। সিন্ধুর জল বন্ধের ঘটনা ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু ডেকে আনতে পারে পাকিস্তানে। তারপরেই তিনি হুমকি দিয়ে বলেন, ভারত যদি কোনও ধরণের নির্মাণকাজ করে তাহলে পাকিস্তান সেই কাঠামো ভেঙে ফেলবে।

তবে খাজা আসিফ আরও স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে পাকিস্তান সিন্ধু জল চুক্তির বিষয়টি আন্তর্জাতিক ফোরামেও উত্থাপন করেছে। তাই ভারতের পক্ষে এই চুক্তি লঙ্ঘন করা এত সহজ হবে না। পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে এই একতরফা স্থগিতাদেশকে অবশ্যই চ্যালেঞ্জ জানাবে বলে হুমকি দিয়েছে।

খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নির্বাচনী লাভের জন্য ‘নাটক’ করার অভিযোগও করেছেন। তাঁর বক্তব্য, “আন্তর্জাতিক ক্ষেত্র ভারতের এই দাবি মেনে নিচ্ছে না। মোদি সরকার তাদের অভিযোগের সমর্থনে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। ভারত ক্রমাগত উস্কানিমূলক নীতি গ্রহণ করছে। কিন্তু পাকিস্তান কেবল প্রতিশোধ নেবে, তারা উস্কানি দেবে না।”

২২শে এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরীর রক্তে লাল হয়েছে ভূস্বর্গ। তার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই হামলার পর ভারত পাকিস্তানের উপর অনেক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেমন সিন্ধু জল চুক্তি স্থগিত করা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করা।

এই প্রসঙ্গে বলা যেতেই পারে যে ভয় পেয়েছে পাকিস্তান। সেই জন্যই ক্রমাগত হুমকি আসছে। সম্ভবত পাকিস্তানের আশঙ্কা ভারত যে কোনও সময় আক্রমণ করতে পারে। সেই কারণেই পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী গভীর রাতে একটি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে ভারত ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আক্রমণ করতে পারে। শুধু তাই নয়, খাজা আসিফ দু’দিন আগে বলেছিলেন যত সময় এগোচ্ছে সংঘর্ষের সম্ভাবনাও বাড়ছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫