ভয়াবহ দুর্ঘটনায় আইসিইউ’তে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ, ৬ ঘণ্টা ধরে চলল সার্জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ইন্ডিয়ান আইডলের ১২ তম সিজনের জয়ী পবনদীপ রাজন এই মুহূর্তে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ৫ মে গভীর রাতে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন পবনদীপ।

পবনদীপের স্বাস্থ্য নিয়ে তাঁর অনুরাগীরা অত্যন্ত চিন্তিত। সঙ্গীতশিল্পীর সুস্থতার জন্য ক্রমাগত প্রার্থনা করেছিল। এমন পরিস্থিতিতে এখন পবনদীপের টিম তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানেই রয়েছে গায়কের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য।

পোস্টে জানানো হয়েছে যে, ৫ মে পবনদীপ একটি অনুষ্ঠানের জন্য ফ্লাইট ধরতে দিল্লি যাচ্ছিলেন। সেই সময় উত্তর প্রদেশের কাছে মোরাদাবাদে তাঁর গাড়ি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে উন্নত চিকিৎসার জন্য পবনদীপকে দিল্লির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর একাধিক হাড় ভেঙেছে। তাছাড়াও কিছু ছোটখাটো আঘাতও রয়েছে।

দুর্ঘটনার পর পবনদীপ সংজ্ঞআহীন ছিলেন। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইন্ডিয়ান আইডল বিজয়ীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ৬ ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার।

পবনদীপ বর্তমানে আইসিইউতে পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন। ৩-৪ দিন  পর তাঁর বাকি চোট এবং ফ্র্যাকচারের আবার চিকিৎসা হবে। ইনস্টাগ্রাম স্টোরিতে জানানো হয়েছে এখন আগের থেকে ভাল রয়েছেন পবনদীপ। অনুরাগীরা প্রিয় শিল্পীর দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন।

২০২১ সালে ইন্ডিয়ান আইডল বিজয়ী হন পবনদীপ। সেবার অরুণিতা কাঞ্জিলালকে হারিয়ে ভারতসেরা হন তিনি। পাহাড়ি পবনের গানে মুগ্ধ দেশবাসী। উত্তরাখণ্ডের ছেলে পবনদীপের প্রথাগত গানের শিক্ষা নেই। কিন্তু তাঁর সুর-তাল-লয়ে বিমুগ্ধ হয়ে যেতে সকলে। গান ছাড়াও বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাতে পারেন পবন। অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর প্রেমের চর্চা শুরু থেকেই। শোনা যাচ্ছিল, এই বছরই বিয়ে হতে পারে দু’জনের।

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য