‘আমরা তোমাদের সঙ্গে আছি’, ‘অপারেশন সিঁদুর’ সাফল্যে কী বলছে বলিউড?

'অপারেশন সিঁদুর' কে সমর্থন করে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতাকে স্যালুট জানিয়েছেন বলিউড তারকারাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ, পাকিস্তানকে উপযুক্ত জবাব দিল ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে, ভারত পাকিস্তানের উপর বিশাল বিমান হামলা চালিয়েছে। যার নামকরণ দেওয়া হয়েছে, ‘অপরেশন সিঁদুর’। ‘সিঁদুর’ নামটি হিন্দু বিবাহিত মহিলাদের লাল সিঁদুরের প্রতীক। পহেলগাঁও হামলায় হিন্দুদের উপর পাক-সন্ত্রাসীদের নির্বিচারে গুলিবর্ষণে নিহত হয়েছেন ২৬ পর্যটক। যাদের মধ্যে বেশিরভাগই পুরুষ ছিলেন। অর্থাৎ যে সকল নারীরা এই হামলায় তাঁদের স্বামীকে হারিয়েছে, মাথার সিঁদুর হারিয়েছেন, তাঁদের উৎসর্গ করেই পাকিস্তানের উপর এই হামলার নামকরণ করা হয়েছে ‘অপরেশন সিঁদুর’। এই হামলায় একজন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাও ছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Nimrat Kaur (@nimratofficial)

এই হামলায় পাকিস্তান এবং পাক অধিকৃত কোটলি এবং মুজাফ্ফরাবাদে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটি-সহ মোট ৯ টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১:৩০ টা নাগাদ ভারত এই পদক্ষেপ নিয়েছে। যাতে জয়েশ-ই-মোহাম্মদের চারটি, লস্কর -ই-তৈবার তিনটি এবং হিজবুল মুজাহিদিনের দুটি সন্ত্রাসী আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছিল। এবং সেগুলি ধ্বংস করেই বদলা নিয়েছে ভারত। এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করেছেন ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় নৌবাহিনী। পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর এই হামলাকে কুর্নিশ জানিয়েছে সকল ভারতীয়। ‘অপারেশন সিঁদুর’ কে সমর্থন করে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতাকে স্যালুট জানিয়েছেন বলিউড তারকারাও।

 

বিমান বাহিনীর এমন সাফল্যে উচ্ছ্বসিত অভিনেতা রীতেশ দেশমুখ থেকে শুরু করে মধুর ভান্ডারকর, নিমরত কৌর-সহ একাধিক খ্যাতনামা তারকা। অভিনেতা রীতেশ দেশমুখ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘জয় হিন্দ কি সেনা, ভারত মাতা কি জয়।’ চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের প্রার্থনা সেনা বাহিনীর সঙ্গে। এক জাতি, আমরা একসঙ্গে দাঁড়িয়ে আছি। জয় হিন্দ বন্দে মাতরম।’ অভিনেত্রী নিমরত কৌর ইনস্টাগ্রামে অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীর সঙ্গে আছি। আমাদের দেশ, এক লক্ষ্য, জয় হিন্দ।’ এছাড়াও পরেশ রাওয়াল, অনুপম খের, বিনীত কুমার সিংহ, রাহুল বৈদ্য-সহ একাধিকবার তারকা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন।

উল্লেখ্য, পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার ১৫ দিন পরে এই ঘটনা ঘটল। গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকের পর এই অভিযানের অনুমোদন দেওয়া হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, মঙ্গলবার রাত ১:৪৪ মিনিটে জারি করা এক বিবৃতিতে, অপারেশন সিদুর শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল