‘আমরা কিছুই করব না’, যুদ্ধের আগেই হার স্বীকার পাক প্রতিরক্ষা মন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পহেলগাঁওয়ের বদলা হিসাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী আস্তানায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামাঙ্কিত  সামরিক অভিযানে জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার সদর দফতর সহ নয়টি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয়েছে। ভারতীয় সামরিক বাহিনীর এই আক্রমণে ৯০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আর ভারতীয় সেনার ওই ধ্বংসাত্মক চেহারা দেখে ভয়ে কাঁটা পাকিস্তান সরকার। কার্যত হাড়কাঁপুনি শুরু হয়েছে। পারমাণবিক হামলা এবং কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে আসা পাকিস্তান এখন তাই আবার ঢুকে পড়েছে গর্তে।

ভারতের এই আক্রমণকে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর লক্ষণ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ বলেছেন যে, আমরা নিজেদের রক্ষা করব। ভারত যদি আরও পদক্ষেপ না নেয় তবে আমরাও কিছু করব না।“

উল্লেখ্য, ভারতের সামরিক পদক্ষেপের পর খোওয়াজা আসিফ বলেছিলেন যে আবাসিক এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে তিনি বলেছিলেন যে, “ভারত তার আকাশসীমা থেকে পাকিস্তানি এলাকায় এই হামলা চালিয়েছে। আমরা এর উপযুক্ত জবাব দেব।“ আশ্চর্যজনকভাবে কয়েক ঘন্টার মধ্যে সেই অহং বোধ উধাও।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরও এক ধাপ অগ্রসর হয়ে বলেন, ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধের কড়া জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তান সেনাবাহিনীও এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ভারতের পদক্ষেপের যোগ্য জবাব দেবে।

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। স্থল, বায়ু ও নৌসেনার মিলিত অভিযান ছিল এটি। এখনও পর্যন্ত এতে ৯০ জন সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর সামনে এসেছে। ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। হামলা চালানো হয়েছে ভারতের এয়ারস্পেস থেকে। সূত্রের খবর, ভাওয়ালপুর, মুরিদকে, কোটলি, গুলপুর, সাওয়াই, সরজল, বারনালা, মুজ্জফরাবাদ ও মেহমুনাতে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারত।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো