‘একমাত্র আল্লাহ-ই রক্ষা করতে পারে’, কেঁদে ফেললেন পাকিস্তানের সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁও কাণ্ডের জেরে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পরেই ‘ত্রাহি-ত্রাহি’ রব পাকিস্তানে। গত ৪৮ ঘন্টায় যেভাবে ভারতীয় সেনা পাকিস্তানকে দাঁত ভাঙা জবাব দিয়েছে, তাতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন প্রাক্তন সেনা কর্তারা। বৃহস্পতিবার তো পাকিস্তান সংসদে দাঁড়িয়ে তা কবুলও করেছেন প্রাক্তন সেনা কর্তা মেজর (অবসরপ্রাপ্ত) তাহির ইকবাল। কাঁদো-কাঁদো কণ্ঠে তিনি বলেছেন, ‘যে পরিস্থিতি দেখছি, তাতে একমাত্র আল্লাহ-ই আমাদের রক্ষা করতে পারে। পাকিস্তানের সেনার ভারতের পুলিশের সঙ্গে লড়ার শক্তি নেই। সেনার সঙ্গে লড়বে কীভাবে?’ ইতিমধ্যেই প্রাক্তন সেনা কর্তা তাহির ইকবালের ওই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারী পাকিস্তানি জঙ্গিদের হামলায় এক স্থানীয় বাসিন্দা সহ ২৬ জন প্রাণ হারান। ওই হামলা নিয়ে গত ১৫ দিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছিল। সেই টানাপোড়েনের মধ্যে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ভূখণ্ডে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা। ২৫ মিনিটের ঝটিকা হামলায় ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়ে মাটিতে মিশিয়ে দেয় লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের মতো কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের নয়টি ঘাঁটি। ১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে এমন ভয়াবহ হামলা চালাল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামে ওই অভিযানে এখনও পর্যন্ত ৩১ পাকিস্তানি মারা গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন ৫৭ জন। ওই মারের বদলা নিতে গতকাল বুধবার রাতে অমৃতসর-সহ ভারতের ১৫ জায়গায় বিমান হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল পাক সেনা। কিন্তু ভারতীয় সেনার হাতে থাকা ‘এস-৪০০’ সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পাকিস্তানি ক্ষেপণাস্ত্রকে ভোঁতা করে দিয়েছে। উল্টে ভারতীয় সেনা লাহোর-সহ পাকিস্তানের একাধিক শহরে সকালে ড্রোন হামলা চালিয়ে পাক সেনার রাডার সিস্টেমকেই ধসিয়ে দিয়েছে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে পাকিস্তান সংসদে দাঁড়িয়ে প্রাক্তন সেনা কর্তা তাহির ইকবালকে কাঁদো-কাঁদো কণ্ঠে বলতে শোনা গিয়েছে, ‘হামারি কোয়াম কমজোর হ্যায়। ইসলিয়ে মিলকর চলো অউর অপনে রব সে প্রার্থনা করো কে, অ্যায় রব্বে কাবা, হাম তেরে আগে দরখাসত করতে হ্যায়। ইস মুলক কি হিফাজত ফরমা। জো তুনে হামনে সঁপি হ্যায়। ইয়ে আপকি দুয়াঁও কা দেশ হ্যায়। আল্লাহ পাক নে ইয়ে মুলক হাঁমে আতা কিয়া হ্যায়, অউর আল্লাহ কি ইসকি হিফাজত ফরমায়েঙ্গে’ বাংলায় তর্জমা করলে যার অর্থ দাঁড়ায়, ‘আমাদের জাতি বড্ড দুর্বল। তাই আমাদের সবার উচিত এক সাথে মহান আল্লার কাছে আর্তি জানানো, ‘হে সর্বশক্তিমান, আমরা তোমার শরণাগত। এই দেশকে রক্ষা করো। তুমিই তো এই ভূখণ্ড আমাদের দিয়েছিলে।’

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য