পড়ুয়াদের স্কুলছুটের প্রবণতা নিয়ন্ত্রণে কাঁথির স্কুলে বিশেষ অ্যাপ

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পড়ুয়ারা বাড়ি থেকে বেড়ি আদৌ স্কুলে যাচ্ছে কিনা জানতে বড় উদ্যোগ কাঁথির এক স্কুলে। পড়ুয়াদের নিয়ে চিন্তায় থাকেন অভিভাবকরা। এবার তাঁদের চিন্তা কমাতে উদ্যোগ নিয়েছে স্কুল। স্কুলের পক্ষ থেকে একটি বিশেষ অ্যাপ চালু করেছে স্কুল কর্তৃপক্ষ। এর সাহায্যে পড়ুয়াদের গতিবিধি জানতে পারবেন পরিবারের লোকজন।

অনলাইন স্টুডেন্ট মনিটরিং সিস্টেম নামে এই অ্যাপটি চালু করা হয়েছে কাঁথির নয়াপুট সুধীরচন্দ্র হাইস্কুলে। এটি সরকারি সাহায্যপ্রাপ্ত একটি স্কুল। পড়ুয়াদের কথা চিন্তা করে নিজেদের উদ্যোগেই এই অনলাইন স্টুডেন্ট মনিটরিং সিস্টেম অ্যাপটি চালু করা হচ্ছে। পড়ুয়াদের নিয়ে অভিভাবকদের চিন্তা দমনেই এই অ্যাপের ভাবনা।

জানা গিয়েছে, স্কুলে প্রতিদিনই কমছে উপস্থিতির সংখ্যা। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে কিছুদিন আগেই চালু হয়েছে বায়োমেট্রিক অ্যাটেডেন্স।এবার চালু হল অ্যাপ।

বায়োমেট্রিকে পড়ুয়ারা মুখের ছবি স্ক্যান করলেই অ্যাপের মাধ্যমে অভিভাবকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে বা হোয়াটসঅ্যাপে পড়ুয়ার উপস্থিতির খবর পৌঁছে যাবে। একই পদ্ধতি ব্যবহার হবে ছুটির সময়ও। পড়ুয়ারা কখন স্কুলে ঢুকছে, কখন বেরোচ্ছে সেই তথ্য যেমন পাওয়া যাবে, তেমন মিলবে পড়ুয়াদের পড়াশোনা সংক্রান্ত সাহায্য। পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে যুক্ত করতেই এই অ্যাপটি চালু করা হয়েছে।

এই অ্যাপের ফলে লাভ কী হবে? স্কুল কর্তৃপক্ষের আশা এই অ্যাপের ফলে স্কুলে পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা বাড়বে। নির্দিষ্ট সময়ে প্রতিদিন স্কুলে আসবে পড়ুয়ারা। তাদের পড়াশোনা ও গতিবিধি সবটাই এই অ্যাপের মাধ্যমে অভিভাবক ও শিক্ষক সকলের নখদর্পনে থাকবে।

স্কুলের শিক্ষকদের দাবি, স্কুলটি মৎস্যজীবী অধ্যুষিত এলাকায় অবস্থিত। এই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা সাকলেই কাজের জন্য বেরিয়ে পড়েন। এরপর বাড়ির পড়ুয়া স্কুলে যাওয়ার নামে বের হচ্ছে, কিন্তু আদৌ স্কুলে পৌঁছচ্ছে নাকি অন্যত্র যাচ্ছে তা নিয়ে চিন্তিত অভিভাবকরা। তাঁদের মুশকিল আসান করতেই অ্যাপ চালু করছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াই জানিয়েছেন, এই পদ্ধতির দ্বারা পড়ুয়াদের স্কুলছুটের প্রবণতা নিয়ন্ত্রণের পাশাপাশি পঠনপাঠনের অনুপ্রেরণা দেওয়াই উদ্দেশ্য।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর