‘লজ্জা নেই, হেরেও ফিরে আসবে…’, যুদ্ধ বিরতি লঙ্ঘনের পর নেট দুনিয়ায় ভাইরাল ওমপুরীর সংলাপ

পাকিস্তান থামার নাম নেই। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছনোর কয়েক ঘন্টা পরেই শ্রীনগর এবং উধমপুরে ড্রোন দেখা গিয়েছে এবং গোলাগুলির শব্দও শোনা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা চারদিন হামলা-পাল্টা হামলার পর অবশেষে শনিবার (১০ মে) ভারত-পাকিস্তান উভয় দেশই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যেদিন হিন্দুদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরিকে মেরে ফেলে পাক-জঙ্গিরা। সেই প্রতিশোধ তুলতেই গত ৭ মে মাঝরাতে পাকিস্তানের উপর ড্রোণ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। যাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী।

এই হামলায় নিকেশ হয়েছে পাকিস্তানের ৫ কুখ্যাত সন্ত্রাসী। এরপর থেকেই পাকিস্তান ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ক্রমাগত হামলা শুরু করে। কিন্তু পাকিস্তানের এই আক্রমণ ধুলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনা। এরপরেই গতকাল দুপুরে ট্রাম্পের একটি পোস্ট ভাইরাল হওয়ার পর ভারত-পাকিস্তান উভয় দেশ যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়। ট্রাম্পের পোস্টে লেখা ছিল, ভারত-পাকিস্তান উভয় দেশ যুদ্ধ চাইছে না। এরপরেই ভারতের বিদেশ সচিব জানান, গতকাল বিকেল ৫ টা থেকে দুই দেশই পরস্পরের উপর আক্রমণ থামাবে। এরপরেও যদি পাকিস্তান আক্রমণ করে ভারতকে তখন এটি যুদ্ধ হিসেবে স্বীকৃত হবে। কিন্তু পাকিস্তান থামার নাম নেই। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছনোর কয়েক ঘন্টা পরেই শ্রীনগর এবং উধমপুরে ড্রোন দেখা গিয়েছে এবং গোলাগুলির শব্দও শোনা গিয়েছে।

অন্যদিকে জম্মু ও কাশ্মীরের কাটরা এবং ভবন-সহ বেশ কয়েকটি এলাকায় পুনরায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়ে, কারণ ওই অঞ্চলগুলিতে ড্রোন দেখা যায়। অর্থাৎ পাকিস্তান যখন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এরপর থেকেই হৃতিক রোশনের ‘Lakshya’ ছবির একটি ক্লিপ ভাইরাল হচ্ছে। লজ্জা নেই, ওই দেশটির! ক্লিপটিতে দেখা যাচ্ছে, ছবিতে মেজর প্রীতম সিং (ওম পুরি অভিনীত) করণ শেরগিলকে বলছেন, (হৃতিক রোশন অভিনয় করেছেন) “আমার ওই দেশের লোকজদের চেনা আছে, পাকিস্তানি হারবে, কিন্তু পালটকে আবারও আসবে। আমার কথা মনে রাখবেন।” যার উত্তরে করণ শেরগিল বলেছিলেন, ‘আমি মনে রাখব’। এই দৃশ্যটি যা বর্তমান পরিস্থিতির সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। যেখানে যুদ্ধবিরতির চার ঘন্টাও অপেক্ষা করল না কেউটে সাপ পাকিস্তান।

 

একজন টিভি সাংবাদিক যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া জানিয়ে সিনেমার দৃশ্যটি পোস্ট করে লিখেছেন, “এটা সত্য প্রমাণিত হয়েছে! পাকিস্তান লিচ, প্রতারক, অসৎ, কপটের সমান।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ওরা আবার ফিরে আসবে… বিশ্বাস হচ্ছে না! আরেক X ব্যবহারকারী লিখেছেন, “পাকিস্তানের সাপদের কখনও বিশ্বাস করো না!” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ওমপুরিজি ২০০৪ সালে Lakshya সিনেমায় বলেছিলেন,’পাকিস্তানকে কখনও বিশ্বাস করো না।’ এদিকে, পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশ সচিব বিক্রম মিস্রি সাংবাদিকদের বলেছেন, “পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের গুরুতর ঘটনা ঘটিয়েছে এবং আমাদের সশস্ত্র বাহিনীকে এই লঙ্ঘনের প্রতিশোধ নিতে যথাযথ এবং কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে।” জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরেও শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর শেয়ার করেছেন।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল