বুদ্ধ পূর্ণিমায় এই কাজ করুন, বর্ষিত হবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। পঞ্জিকা অনুসারে, এই বছর বুদ্ধ পূর্ণিমা ১২ মে সোমবার অনুষ্ঠিত হচ্ছে।

এই দিনটিকে ভগবান বুদ্ধের জন্মতিথি হিসাবে মনে করা হয়। তাই এই দিন গঙ্গায় স্নান, দান, ও দেবী লক্ষ্মীর পুজোর জন্য শুভ বলে মনে করা হয়। হিন্দু ঐতিহ্যে এই দিনে পূজা, দান, ধ্যান করলে জীবন ও সংসার ভরে ওঠে ইতিবাচকতায়। পরিবর্তন আসে জীবনে।

আসুন জেনে নিই বুদ্ধ পূর্ণিমায় পুজোর শুভ সময় কখন, সেই সঙ্গে জেনে নিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে গেলে কী কী করবেন আজ।

বুদ্ধ পূর্ণিমার রাতে অশ্বত্থ গাছের নীচে একটি চতুর্মুখী প্রদীপ প্রজ্জ্বলন করুন। তারপর দেবী লক্ষ্মীর ধ্যান করুন। এতে দেবী সন্তুষ্ট হন এবং শীঘ্রই ব্যক্তির ইচ্ছা পূরণ হয়।

১১টি কড়ি হলুদ দিয়ে রঙ করুন এবং দেবীর চরণে অর্পণ করুন। পরের দিন এই কড়িগুলোকে লাল কাপড়ে বেঁধে আপনার টাকা রাখার সিন্দুক বা লকারে রেখে দিন। এই সমাধান সম্পদ বৃদ্ধিতে সহায়ক।

যদি আপনি চান্দ্র দোষে ভুগতে থাকেন, তাহলে এই দিনে কাঁচা দুধ, চিনি এবং আতপ চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন। রাতে চাল, দই, চিনি ও শ্বেত বস্ত্র দান করুন। এতে চন্দ্র শক্তিশালী হবে। মনে শান্তি আসবে।

বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী এই বছর বৈশাখী পূর্ণিমা ১১ মে রাত্রি ০৮:০১ মিনিটে শুরু হয়েছে। শেষ হবে ১২ মে অর্থাৎ আজ সোমবার রাত্রি ১০:২৫ মিনিটে। উদয় তিথি অনুসারে ১২ মে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয়।

বাবার সঙ্গে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, পুজোর মুখে বাড়ি-গাড়ি কেনার সুযোগ, তেলেভাজা খাওয়া এড়ান

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার