চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশবাসীর উদ্দেশ্যে রাত ৮টায় প্রধানমন্ত্রী মোদির ভাষণ, কী বার্তা?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দেশবাসীর উদ্দেশ্যে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ। রাত ৮টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পহেলগাঁও হামলার বদলার জেরে অপারেশন সিঁদুর-র পর প্রথম ভাষণ প্রধানমন্ত্রীর। ভারত-পাক সংঘর্ষের আবহে বড় ঘোষণা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণের দিকে তাকিয়ে গোটা দেশ।

ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে যুদ্ধবিরতি। শনিবার পাকিস্তান কিছু জায়গায় ড্রোন হামলার চেষ্টা করলেও সফল হয়নি। তারপর থেকে মোটের ওপর শান্ত রয়েছে সীমান্ত। পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত। তারপরে এই প্রথম জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানকে কড়া বার্তা দিতেই কী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ কিনা শুরু হয়েছে জল্পনা।

প্রধানমন্ত্রীর কথায় উঠে আসবে কী সংঘর্ষ বিরতির বিষয়? উঠছে একাধিক প্রশ্ন। পহেলগাঁও হামলার পর এক জনসভা থেকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরেই চলেছে অপারেশন সিঁদুর। একাধিক বার সেনা পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে কথা বলা হলেও প্রধানমন্ত্রীকে অপারেশন সিঁদুর-র পর প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি। এবার প্রথমবার অপারেশন সিঁদুর-র পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী।সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোটে লড়াই, সংঘর্ষ বিরতি সহ একাধিক বিষয় উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর কথায়। তিনি এদিন কী বলতে চলেছেন সেই দিকেই নজর সকলের।

সোমবার সকালে নিজের বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর এই প্রথমবার জাতির উদ্দ্যেশে ভাষণ দিতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে নভেম্বরে এমনই এক রাত ৮টায় নোটবন্দি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। কোভিডকালেও জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন রাত ৮টায়। ফের আরও একবার সেই রাত ৮টা-কেই বেছে নিলেন মোদি।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ