‘আমি চাইনি ভারতে অ্যাপলের সাম্রাজ্য বিস্তার হোক’, দাবি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ওয়াশিংটন: এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে তিন দেশের সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দাবি করেছেন যে ভারত ওয়াশিংটনকে ‘শূন্য শুল্ক’ বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে।

কাতারে ব্যবসায়ীদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন যে “ভারত সরকার আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা আমাদের কাছ থেকে কোনও শুল্ক নিতে ইচ্ছুক নয়।” এর বেশি ট্রাম্প অবশ্য ভারতের ‘শূন্য শুল্ক প্রস্তাব’ প্রসঙ্গে আর কোনও বিস্তারিত তথ্য দেননি। কেন্দ্রীয় সরকার এখনও মার্কিন প্রেসিদেন্টের বক্তব্যের জবাব দেয়নি।

ট্রাম্প বলেছেন যে তিনি অ্যাপল ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে ভারতে কার্যক্রম সম্প্রসারণ থেকে নিরুৎসাহিত করেছেন। তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন অ্যাপল মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বৃদ্ধি করবে।

মার্কিন প্রেসিডেন্টের শুল্ক সম্পর্কে মন্তব্যটি এসেছে নয়াদিল্লির-ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করার চলমান প্রচেষ্টার পটভূমিতে। ৯ এপ্রিল ট্রাম্প ভারতের উপর ২৬ শতাংশ কর আরোপ করেছিলেন।

গত ১০ মে মার্কিন প্রেসিডেন্টই প্রথম ঘোষণা করেছিলেন যে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তান বেশ কয়েকদিনের আলোচনার পর পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও ভারত আমেরিকার মধ্যস্থতার কথা অস্বীকার করে বলেছে যে উভয় দেশের ডিজিএমও’র মধ্যে আলোচনার পরে পাকিস্তানের সঙ্গে এই সমঝোতা হয়েছে।

ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে সামরিক শত্রুতা বন্ধ করার সিদ্ধান্তের পিছনে বাণিজ্য একটি বড় কারণ। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, “আমি পরমাণু শক্তিধর দুই দেশকে বলেছি আমরা তোমাদের সঙ্গে অনেক বাণিজ্য করব। যুদ্ধ বন্ধ কর।”

তিনি আরও বলেছিলেন, “আমরা এখন ভারতের সঙ্গে আলোচনা করছি। শীঘ্রই পাকিস্তানের সঙ্গেও আলোচনা করব। আমরা একটি পারমাণবিক সংঘাত বন্ধ করেছি। আমার মনে হয় এর পরিণতি খুব খারাপ হতে পারত, লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারতেন।”

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা