এক দড়িতে দম্পতির ঝুলন্তদেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : ঘর থেকে দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

জানা গিয়েছে, বুধবার জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি ২ নং গ্ৰাম পঞ্চায়েতের অমরখানা এলাকায় বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় স্বামী ও স্ত্রীয়ের দেহ। একই দড়ি থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতরা সঞ্জিত রায় (২২) ও কাকলি রায় (২১)।

স্থানীয় সূত্রে খবর, দেড় বছর আগে বিয়ে হয়েছিল সঞ্জিত রায় ও কাকলি রায়ের। তাঁদের কোনও ছেলেমেয়ে ছিল না। সঞ্জিত রায় এলাকার একটি চিপসে কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় বাড়িতে স্বামী ও স্ত্রী ছিলেন। বাড়ির বাকিরা একটি নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয়নি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গিয়েছে।

বার বার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সন্দেহ হয় সকলের। বার বার দরজা ধাক্কা দিয়ে দিতে সেটি খুলে যায়। ঘরে ঢুকেই সিলিং ফ্যানের সঙ্গে একই দড়িতে ২জনকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। কাকলিদেবীর বাপেরবাড়ি বেরুবাড়িতে।

কাকলি রায়ের বাবা শচীন্দ্রনাথ রায় মেয়ে-জামাইয়ের এইভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না। স্বামী-স্ত্রীয়ের মধ্যে কোনও ঝামেলা ছিল বলে কেউ জানতেন না। কেন এই ধরনের সিদ্ধান্ত নিয়েচে তাঁরা কেউ সেটা বুঝতে পারছে না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কেন্দ্রের নিষেধাজ্ঞার উপর আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

পণের দাবিতে গর্ভবতী মহিলার উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৪

মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

কুড়ুুল দিয়ে বৃদ্ধা মায়ের দেহ দুই টুকরো করল ‘গুণধর’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?