সলমন রুশদির হামলাকারীকে ২৫ বছর কারাদণ্ডের সাজা শোনাল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদির উপরে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হাদি মাতারকে ২৫ বছরের জেলের সাজা শোনানো হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের চৌতাকুউয়া কাউন্টি  আদালতের বিচারক ওই সাজা শুনিয়েছেন। যদিও সাজা ঘোষণার সময়ে নির্বিকার ছিলেন ২৭ বছর বয়সী হাদি মাতার।

২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম নিউইইয়র্কে এক অনুষ্ঠান চলাকালীন বিতর্কিত লেখক সলমন রুশদির উপরে প্রাণঘাতী হামলা চালায় নিউ জার্সির বাসিন্দা হাদি মাতার। অতর্কিতে মঞ্চে উঠে গিয়ে ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর স্র ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ছুরির উপর্যুপরি আঘাতে মঞ্চেই লুটিয়ে পড়েছিলেন বুকারজয়ী ব্রিটিশ লেখক। আশঙ্কাজনক অবস্থায় রুশদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টানা বেশ কয়েকদিন যমে-মানুষে টানাটানি চলে। বেশ কয়েকদিন ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে উঠলেও হামলার ফলে একটি চোখে দৃষ্টি হারান ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক। অকেজো হয়ে যায় তাঁর একটি হাতও।

১৯৮৮ সালে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাস লিখে মুসলিম মৌলবাদীদের রোষানলে পড়েন তিনি। বিতর্কিত এই উপন্যাসের জন্য তাঁর বিরুদ্ধে ইরানের ধর্মীয় নেতা খোমেইনি ‘মৃত্যু ফতোয়া’ জারি করেছিলেন। অজস্র বার খুনের হুমকি পেয়েছিলেন রুশদি। হামলার ভয়ে প্রায় ন’বছর আত্মগোপন করতে হয়েছিল তাঁকে। উপন্যাস লেখার প্রায় ৩৫ বছর পর আমেরিকার মঞ্চে তাঁর উপর হামলা হয়।

শুধু রুশদি নন, ওই দিন মঞ্চে সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন হেনরি রিসকেও আক্রমণ করেছিল হাদি মাতার। আদালতে সাক্ষ্য দেওয়ার সময়ে রুশদি জানান, ‘আচমকা এক যুবককে তাঁর দিকে ছুটে আসতে দেখেন তিনি। তাঁর চোখগুলি ছিল ‘অন্ধকার’ এবং ‘হিংস্র’। মোট ১৫ বার তাঁকে কোপ মারা হয়।’ চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই একাধিক অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয় হামলাকারী হাদি মাতারকে। যে যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তাতে ৩০ বছরের কারাদণ্ড হতে পারত বলে মনে করছিলেন আইনজীবীরা।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6