জামিন পেয়েও ৩ বন্দির মিলছে না কারামুক্তি, উৎকন্ঠায় দিন কাটছে পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : বিচারক জামিন দিয়েছেন। নিয়মের খাতায় জামিনমুক্ত হয়েও মাসের পর মাস ধরে কারাগারেই দিন কাটছে ৩ বন্দির। আসানসোল সংশোধনাগারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আইনের গেরোয় মিলছে না মুক্তি। এরফলে উৎকন্ঠায় দিন কাটাচ্ছে ৩ পরিবার।

জানা গিয়েছে, ওই ৩ বন্দির কোনও বৈধ পরিচয়পত্র না থাকায় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। তাঁদের বৈধ পরিচয়পত্র বানানো হয়নি। আইনের নিয়মে পরিচয়পত্র ছাড়া মুক্তি মেলে না। তাই পরিবারের লোকজন নিয়ম করে জেলে এসে দেখা করে যান। এই বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষ বিচার বিভাগ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। ওই ৩ আসামির পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে।

আসানসোল সংশোধনাগারের পূনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। চোখে জল নিয়েই কারাগারের বাইরে বসেছিলেন দুর্গাপুরের বাসিন্দা বৃদ্ধা শম্পা ভট্টাচার্য। ছেলেকে একবার চোখের দেখা দেখতে আসেন তিনি। লোহার গারদের ওপারে ছেলেকে একবার দেখে কিছুটা হলেও শান্তি পান। তিনি জানিয়েছেন, অসৎ সঙ্গে পড়ে মাদক সেবন শুরু করেছিল ছেলে। নেশার চোটে টাকা জোগাড়ের জন্য  রেলের সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এরপরেই জিআরপি-র হাতে ধরা পড়েন।  তারপর থেকেই আসানসোল সংশোধনাগারে বন্দি।

মামলায় ছেলের জামিন হয়ে গেলেও কারাগার থেকে মুক্তি হচ্ছে না। সংশোধনাগারের এক আধিকারিক তাঁকে স্থানীয় কাউন্সিলারকে বিষয়টি জানাতে বলেছেন। প্রথমে রেসিডেন্সিয়াল শংসাপত্র তৈরি করতে বলেছেন। একই অবস্থায় রয়েছে আরও দু’টি পরিবারে। ২-৩ মাস আগে জামিন হয়ে গেলেও মিলছে না মুক্তি। আইনের কারণেই আটকে রয়েছেন কারাগারে

আসানসোল সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট চান্দ্রেয়ী হাইত জানিয়েছেন, তিনজন বন্দির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বৈধ পরিচয়পত্র না থাকায় জামিন হয়ে যাওয়ার পরেও মুক্তি মেলেনি।

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য