আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ ও কৃতজ্ঞতা জানাতে রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: ‘অপারেশন সিঁদুর’ অভিযানে আত্মবলিদান দেওয়া বীর সেনা জওয়ানদের সম্মান জানিয়ে শনিবার (১৭ মে) রাজ্যজুড়ে সেনাসম্মান ও শহিদ তর্পণ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর অঞ্চলের পথের সাথী থেকে সমুদ্রগড় রেল বাজার পর্যন্ত বীর সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন করে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। মিছিলে  উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তি।

ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ ও কৃতজ্ঞতা জানিয়ে বালুরঘাট শহরে মিছিল করল তৃণমূল। মিছিল হয়েছে মাথাভাঙাতেও। মাথাভাঙ্গা শহরে ভারতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে একটি মিছিল হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন পুরসভার পুরপিতা, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরগণ এবং শহরে দলীয় নেতৃত্ব।

অন্যদিকে, জেলার পাশাপাশি কলকাতাতেই সেনাদের সম্মান জানিয়ে মিছিল করেছে তৃণমূল। মেটিয়াবুরুজের কাঁচি সড়কের মুখ থেকে মিছিল শুরু হয় রামনগর মোড়ে গিয়ে এই মিছিল শেষ হয়। এই মিছিলের সামনে ছিলেন পুরমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার আহিড়ীতলা শীতলা মন্দিরের সামনে থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। ওই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বিধায়ক শশী পাঁজা ও শিখা সাহা।

ভারতীয় সেনাকে সম্মান জানাতে শনিবার ও রবিবার রাজ্যজুড়ে সেনাসম্মান ও শহিদতর্পণ কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সর্বত্র এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা। সেনার সেই বীরগাঁথাকে সব রাজনৈতিক দল স্যালুট জানিয়েছে। তৃণমূল কংগ্রেসও ভারতীয় সেনাকে বিশেষ সম্মান দিতে উদ্যোগ নিয়েছে। শনিবার ও রবিবার টানা দু’দিন রাজ্য জুড়ে সেনাসম্মান ও শহিদতর্পণ কর্মসূচি করার ডাক দেওয়া হয়েছে। এই মিছিলে অংশ নিচ্ছেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ