ধানতলা থেকে অবৈধভাবে প্রবেশ করা দুই মহিলা সহ ৩ বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: ফের ৩ বাংলাদেশিকে গ্রেফতার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ধানতলা থানার(Dhantala P.S.) পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেফতার করে।ধনাতলা থানার দত্তফুলিয়া কালিতলা এলাকা থেকে ৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করে। পুলিশ জানায় এই তিন ধৃত বাংলাদেশি ভারতীয় দালালের সহযোগিতায় অবৈধ ভাবে কিছু মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এর পর তারা ধানতলা থানা এলাকায় এসে ফের অবৈধ ভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃত তিন বাংলাদেশির নাম, রুপা বেগম, মোহাম্মদ আলম, মনিরা শেখ। ধৃতরা বাংলাদেশের খুলনা(Khulna) এবং ঝিনাইদহ জেলার বাসিন্দা।

ধৃতদের রবিবার রানাঘাট আদালতে পেশ করে ধানতলা থানার পুলিশ। তবে পুলিশ আরো জানায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে পুলিশের এই অভিযান চলবে। ইতিমধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ও উত্তর বঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এলাকা থেকে একাধিক ভিসা বিহীন বাংলাদেশিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ ও বিএস এফ(BSF)। ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ভারতীয় দালালদের দ্বারা এইসব বাংলাদেশীরা চোরাপথে এদেশে প্রবেশ করে বা এই দেশ থেকে ফের বাংলাদেশে যাওয়ার পথে গ্রেফতার হয়েছে। সীমান্তে এই ধরনের চোরাপথে যাতায়াত বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। ফলে প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছে ভিসা বিহীন বাংলাদেশিরা।

এদিকে,দীর্ঘ ১৬বছর ধরে ভারতেই ছিলেন তিনি। কান্দি থানার অন্তর্গত হিজলের গোপালপুর থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল কান্দি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহির মোল্লা (২৫)। বাড়ি বাংলাদেশের নরাই জেলার সেখাতি গ্রামে।সূত্রের খবর, তিনি ২০০৮ সালে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে কান্দির গোপালপুরে বসবাস শুরু করেন। এখানেই বিবাহ সম্পন্ন করেন। তারপর তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। তবে ছিল না কোনও বৈধ কাগজপত্র। পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। অবশেষে কান্দি থানার পুলিশ শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। কান্দি মহকুমা আদালতে পেশ করা হয় রবিবার।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ