হিরণকে বাদ দিয়ে সেনা জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন মিছিলের আয়োজন দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুরে উপস্থিত বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যয়কে বাদ দিয়েই সেনা জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন মিছিলের আয়োজন দিলীপ ঘোষের(Dilip Ghosh) নেতৃত্বাধীন বিজেপি ৷  কোন্দলের কারণে জেলা স্তরের কর্মসূচি এবার জেলা সদর দফতর মেদিনীপুর ছেড়ে আয়োজন করতে হয় খড়্গপুরে(Kharagpur) ৷ যেখানে ছিলেন শুধুমাত্র দিলীপ ঘোষের অনুগামীরাই ৷

সেখানে কয়েকশো মিটার দুরে হিরণ উপস্থিত থাকলেও তাকে ডাকাই হলো না ৷ এই প্রসঙ্গে খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষকে ঝাঁঝাঁলো আক্রমণ করে বলেন, ‘আমার আধার, ভোটার,পাসপোর্ট  খড়গপুরের। এখানেই থাকি ভাড়া দিয়ে ৷ উনি এখানকার নন, থাকেন রেলের বাংলোতে, যার কাছে মমতা বন্দোপাধ্যায় নিষ্কলঙ্ক ৷”

পাল্টা দিলীপ ঘোষের জবাব, ‘দিলীপ ঘোষ এখানকার বাসিন্দা,এখানেই ছিল এখানেই থাকবে ৷ কারও কথায় কিছু যায় না ৷ কে দল ছাড়বে, কোথায় তৃণমূলের অফিসে চা খাবে তার দায় কি দল নেবে ৷ কেন ডাকা হচ্ছে না সেটা বুঝুক ৷’ দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়ের প্রকাশ্যে এই মতবিরোধ নিয়ে টিপ্পনি কেটেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কটাক্ষের সুরে বলেছেন ‘বিজেপিতে এখন কে বড় নেতা তার ‘বাহুবলী শো’ চলছে। নিজেদের আত্মপ্রচারে বিশ্বাসী গেরুয়া শিবির। ওদের জনসমর্থন যত কমছে তত নিজেদের মধ্যে মত বিরোধে জড়িয়ে পড়ছে।

যদিও দিলীপ ঘোষ মনে করেন এই ধরনের মতবিরোধ দলে কোন দাগ কাটতে পারবে না। অপারেশন সিঁদুর গোটা দেশে যেভাবে প্রভাব ফেলেছে কেন্দ্রে থাকা বিজেপি সরকারের ভাবমূর্তির উজ্জ্বলতা প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দেখিয়ে দিয়েছেন পাকিস্তানকে প্রত্যাঘাত কিভাবে আনতে হয়। বাংলাদেশ – পাকিস্তান প্রতিমুহূর্তে কেন্দ্রে থাকা বিজেপি সরকারের ভয়ে ঠক ঠক করে কাঁপছে।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন