করোনায় আক্রান্ত অভিনেত্রী শিল্পা শিরোদকর, ভক্তদের ‘মাস্ক’ পরার পরামর্শ

সোমবার (১৯ মে) সকালে মুম্বইয়ের এক ব্যক্তির শরীরে করোনার সংক্রমণের খোঁজ মিলেছিল। এখন জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২০-২০২১ সালের প্রতিচ্ছবি আবারও ফিরছে।সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং-এর পর ভারতেও করোনার ছোবল। সোমবার (১৯ মে) সকালে মুম্বইয়ের এক ব্যক্তির শরীরে করোনার সংক্রমণের খোঁজ মিলেছিল। এখন জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকর। সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ভক্তদের নিরাপদের থাকার আহ্বান জানিয়েছেন এবং সর্বদা মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। ২০২০ সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। রীতিমতো হাহাকার পড়ে যায় বিশ্বজুড়ে। ধীরে ধীরে এই রোগ মহামারিতে পরিণত হয়। হাতে পায়ে শিকল বেঁধে গোটা সভ্যতা ঢুকে যায় চার দেওয়ালের গণ্ডিতে। শুরু হয় লকডাউন। মাস্ক, স্যানিটাইজার ছাড়া বাইরে বেরোনো রীতিমতো অসাধ্য হয়ে দাঁড়ায়। সেই সময় ভারতের অর্থনীতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। বহু মানুষ মারা যায়।

২০২২ সাল থেকে ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি কেউ চায়না। কিন্তু দিন কয়েক ধরেই কোভিড আতঙ্কে সিঙ্গাপুর, হংকং এবং থাইল্যান্ড। জানা যাচ্ছে, পুরো এশিয়া জুড়ে করোনার নতুন ওয়েভ ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত এই দেশগুলিতে ৭০ লক্ষেরও মানুষ আক্রান্ত হয়েছে বলে সরকারি সূত্রের খবর। ইতিমধ্যে ভারতেও করোনা সংক্রমণ দেখা দিয়েছে। আক্রান্ত হয়েছেন বিগ বস ১৮ খ্যাত শিল্পা শিরোদকরও। সম্প্রতি ওজন কমানোর অনুপ্রেরণামূলক রূপান্তরের জন্য শিরোনাম হয়েছিলেন এই অভিনেত্রী। সোমবার, ৫১ বছর বয়সী এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। তিনি লিখেছেন, “হে ঈশ্বর!!! যত্ন নিন শিল্পা… দ্রুত আরোগ্য লাভ করুন।”

 

বিগ বস ১৮-তে শিল্পা অংশ নিয়েছিলেন। কিন্তু গ্র্যান্ড ফিনালে পর্যন্ত এগোতে পারেননি তিনি। তার বিদায় অনেক ভক্ত এবং সহ-প্রতিযোগীকে আবেগাপ্লুত করে তুলেছিল। শিল্পা শিরোদকর ১৯৯০-এর দশকে বলিউডের স্বনামধন্য অভিনেত্রী ছিলেন। তিনি হাম, খুদা গাওয়া, আঁখে এবং বেওয়াফা সানামের মতো একাধিক জনপ্রিয় ছবি দিয়ে খ্যাতি অর্জন করেছেন। তিনি অমিতাভ বচ্চন, গোবিন্দ এবং মিঠুন চক্রবর্তীর মতো বড় তারকাদের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে ২০০০-এর দশকের গোড়ার দিকে তিনি চলচ্চিত্র থেকে বিরতি নেন। এরপর তিনি ‘এক মুঠি আসমান’ এবং ‘সিলসিলা পেয়ার কা’-এর মতো একাধিক টেলিভিশন শোয়ে অভিনয় করেছেন।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল