‘মা আমি চুরি করিনি’, মর্মস্পর্শী সুইসাইড নোট লিখে আত্মহত্যা সপ্তম শ্রেণির পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: চুরির অপবাদে বিষ খেয়ে আত্মহত্যা করল এক কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে  পাঁশকুড়ার গোঁসাইবেড় বাজারে। মৃতের নাম কৃষ্ণেন্দু দাস। সপ্তম শ্রেণির পড়ুয়া সে।

মৃত পড়ুয়ার পরিবারের দাবি, রবিবার বাজারে চিপস কিনতে গিয়েছিল কৃষ্ণেন্দু। যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেখানে বিক্রেতা ছিল না। এদিকে বাইরেই চিপসের প্যাকেট ঝুলছিল। কিন্তু না বলে তা নিতে পারেনি কৃষ্ণেন্দু। তাই বারবার বিক্রেতাকে ডাকতে থাকে কিশোর। কিন্তু এতবার ডেকেও দোকানির টিকি খুঁজে পাওয়া যায়নি।

দোকানের বাইরেই একটা ঝুড়িতে চিপসের প্যাকেট রয়েছে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয়। বাড়ি ফেরার সময় দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত (যিনি আবার পেশায় সিভিক ভলান্টিয়ারও) বাইক নিয়ে নাবালককে ধাওয়া করে। কিছুক্ষণ পর কৃষ্ণেন্দুকে নাগালে পেয়ে তাকে চুরির অপবাদ দেয়।

সিভিক ভলেন্টিয়ার হয়ে ক্লাস সেভেনের পড়ুয়াকে ‘শিক্ষা’ দেবেন না তা তো হয় না। তাই সর্বসমক্ষে বাজার এলাকায় কৃষ্ণেন্দুকে কান ধরে ওঠবস করান শুভঙ্কর। কৃষ্ণেন্দুর বাবা মায়ের আরও অভিযোগ, সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দামও শুভঙ্করকে দিয়ে দেয়। লোকমুখে ঘটনা শুনে নাবালকের মা রাগের বশে ছেলেকে শাসন করেন এবং কৃষ্ণেন্দুকে বাড়িতে নিয়ে চলে আসেন।

কিন্তু চোর অপবাদ সহ্য করতে পারেনি কিশোর। একটি সুইসাইড নোট লিখে রেখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় কৃষ্ণেন্দু। ঘটনা সামনে আসতেই তাকে ভর্তি করা হয় তমলুক মেডিক্যাল কলেজে। বৃহস্পতিবার সকালে মারা যায় সপ্তম শ্রেণির পড়ুয়া কৃষ্ণেন্দু দাস।

বাড়ির ছেলের এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই শুভঙ্কর দীক্ষিতের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোনরকম সিসিটিভি ফুটেজ দেখাতেও রাজি হননি শুভঙ্কর। এক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে, আইনের ‘রক্ষক’ হয়েও কীভাবে আইন নিজের হাতে তুলে নিলেন শুভঙ্কর? তাঁর জোরালো শাস্তির দাবি তুলছে এলাকাবাসী।

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি এফএসএসএআইয়ের

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা