অক্ষম গাড়ির চালক, বড়সড় বিপদ থেকে বাঁচলেন জেনেলিয়া

জেনেলিয়া প্রথমে বাচ্চাদের গাড়িতে ঢুকিয়ে বসিয়ে দিচ্ছেন। এরপর তিনি নিজেই গাড়িতে ঢুকতে শুরু করেন, কিন্তু তিনি গাড়িতে উঠতে না যেতেই চালক গাড়ি চালাতে শুরু করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় বিপদ থেকে বাঁচলেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। গাড়িতে বসতে যাবেন, তখনই ড্রাইভার চালিয়ে দিল গাড়ি। অল্পের জন্যে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অভিনেত্রী। বৃহস্পতিবার (২২ মে) রাতে ছেলেদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন জেনেলিয়া । কিন্তু ঘোরা শেষে অভিনেত্রী তাঁর ছেলেদের গাড়িতে উঠিয়ে পরে নিজে উঠতে গিয়েই পড়ে যান বিপদে। কারণ গাড়িতে ওঠার আগেই তাঁর গাড়ির চালক গাড়ি চালাতে শুরু করেন। তাতেই হতবাক হয়ে যান অভিনেত্রী। সেই মুহূর্তে অভিনেত্রী প্রায় ভারসাম্য হারিয়ে ফেলেন কিন্তু দ্রুতই তিনি নিজেকে সামলে নেন। এবং ড্রাইভারও তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দেয়। আর একটু হলেই অভিনেত্রী গাড়ির চাকায় পিষ্ট হয়ে যেতে পারতেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রীর ভক্তরা।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, জেনেলিয়া প্রথমে বাচ্চাদের গাড়িতে ঢুকিয়ে বসিয়ে দিচ্ছেন। এরপর তিনি নিজেই গাড়িতে ঢুকতে শুরু করেন, কিন্তু তিনি গাড়িতে উঠতে না যেতেই চালক গাড়ি চালাতে শুরু করেন। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ কেউ বলেছেন যে, চালককে আরও সতর্ক থাকা উচিত ছিল। কারণ এটি একটি বড় দুর্ঘটনার কারণ হতে পারত। আবার কেউ বলেন, “অল্পের জন্যে বেঁচে গিয়েছেন অভিনেত্রী,” আবার অন্য একজন লিখেছেন, “ড্রাইভারের পরীক্ষা করা উচিত ছিল”।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

কাজের ক্ষেত্রে, জেনেলিয়াকে পরবর্তীতে আমির খানের বহুল প্রতীক্ষিত ছবি, সিতারে জমিন পার-এ দেখা যাবে, যার ট্রেলার কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার, আমির এবং তার দল ছবিটির প্রথম গানটিও প্রকাশ করেছে, যার শিরোনাম ‘গুড ফর নাথিং’। যদিও ছবিটি নিয়েও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই এটিকে স্প্যানিশ ছবির কপি-পেস্ট বলে দাবি করেছেন। এও বলেছেন যে, আমির খান চুরি ছাড়া কোনও ছবি করতে পারেন না। তবে এ বিষয়ে ছবির নির্মাতারা কোনও প্রতিক্রিয়া জানায়নি। ছবিটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও জেনেলিয়ার হাতে তাঁর স্বামী রীতেশ দেশমুখের সঙ্গে রাজা শিবাজি রয়েছে। দ্বিভাষিক এই ছবিটি ১ মে, ২০২৬ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের