Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিদ্রোহীকবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামকে (Kazi Nazrul Islam)  শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট (X post) করে তিনি লিখেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করা হয়েছে, ওই অঞ্চলেই অন্ডালে গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট হয়েছে। তাঁরই প্রতি শ্রদ্ধায় করা হয়েছে ‘নজরুল তীর্থ’ এবং ‘পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি’। প্রকাশ করা হয়েছে কবির উপর নানা গবেষণা-গ্রন্থ। কবি নিত্য স্মরনীয়।

বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। বাবার নাম কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুন। দুই বাংলার অত্যন্ত পরিচিত কবি ছিলেন তিনি।

 নজরুল ইসলাম একদিকে যেমন ছিলেন কবি, তেমন ছিলেন সাহিত্যিক, গায়কও। অভিনেতা, গীতিকার, সুরকার হিসেবেও তাঁর নাম ছিল। নানা গুণ নিয়ে তিনি ছিলেন এক ধ্রুবতারা। তিনি ছিলেন প্রেমের, দ্রোহের, মানবতার কবি। বাঙালির আবেগ, অনুভূতির সঙ্গে জড়িয়ে রয়েছেন এই কবি।

বাঙালির সব আবেগ–অনুভূতিতে জড়িয়ে রয়েছেন চিরবিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম। অল্পবয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কথা বন্ধ হয়ে গিয়েছিল কাজী নজরুল ইসলামের। তারপর থেকেই সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থেকেছেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যু হয় তাঁর।

বাঙালি মিষ্টিতেই মিষ্টিমুখ ব্রিগেডে, নজর কাড়ছে বিশেষ ‘মোদিশ্রী রসগোল্লা’ থেকে ‘শঙ্খপদ্ম সন্দেশ’

শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আমির খান! জল্পনা

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পরিবারের হাতে তুলে দিলে ভারত

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়