১৫ বছর পর ফেসবুকে ভারসাম্যহীন ছেলের খোঁজ পেল পরিবার, বাংলাদেশে গেল কীভাবে? প্রশ্ন পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদহ : দুই সন্তানই মানসিক ভারসাম্যহীন। দীর্ঘ ১৫ বছর ধরে খোঁজ ছিল না তাঁদের। আচমকাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বাড়ির ছোটো ছেলের খোঁজ পেল হতদরিদ্র পরিবার। ছেলের ছবি দেখতে পেলেও কাছে পেতে প্রশাসনের দ্বারস্থ্য হয়েছে অসহায় পরিবার। ছেলেকে কাছে পাওয়া এত সহজ নয়, তা বুঝতে পেরেছে বৃদ্ধ দম্পতি। বাংলাদেশের  কুমিল্লার দাউদকান্দি এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতে দেখা গিয়েছে মানসিক ভারসাম্যহীন নাজিমুলকে।

ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে রাজ্য সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছে বৃদ্ধ বাবা- মার।ভিডিও কলে পরিবারের সঙ্গে কথাও বলেছে নাজিমুল। সোমবার মর্মস্পর্শী হৃদয়বিদারক ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল থানার মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের ইসলাম পুর ছোকর দিঘিতে। ছেলেকে ফিরে পেতে চাঁচল থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছে বৃদ্ধ বাবা মারুফ আলি। তাঁর দুই সন্তানই মানসিক ভারসাম্যহীন। দুজনেই বহু বছর ধরে নিখোঁজ। ছোট ছেলের খোঁজ মেলার পরে ছেলেকে ফিরে পাওয়ার কাতর আর্জি প্রশাসনের কাছে।

জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন যুবকের বাড়ি মালদহের চাঁচল থানার ইসলামপুর ঝক্করদিঘী গ্রামে। সম্প্রতি, একটি ভাইরাল ভিডিও দেখে তাঁকে নিজের ছেলে বলে দাবি করছেন মারুফ আলি ও মা নুরেজা বিবি। গ্রামবাসীও দাবিও করেছে, ভিডিওতে থাকা যুবক তাদেরই গ্রামের নাজিমুল।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকাতেই ঘুরে বেড়াতেন নাজিমূল। ১৫ বছর আগে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরিনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার হদিস পাইনি পরিবার। গত দুদিন ধরে বাংলাদেশী এক যুবকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নাজমুলের ভিডিও পোষ্ট করা হয়। ভিডিওতে দেখা গিয়েছে, নাজিমুল একটি হোটেলে খাওয়ার জন্য বসে রয়েছে। তাকে খেতে দেওয়া হয়েছে। আবার কেউ তাকে তাড়া করছে। সেই ভিডিও দেখেই ছেলেকে শনাক্ত করে পরিবার। তবে কাঁটাতারের ওপার থেকে কিভাবে ছেলেকে ফিরাবে এনিয়ে দুশ্চিন্তায় কাটাচ্ছে বাবা মা। পরিবারের প্রশ্ন, গ্রাম ছেড়ে সে কীভাবে সীমান্ত পাড় হয়ে বাংলাদেশে পৌঁছে গেল?

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের