স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ভারতীয় খাবারের কথা মনে পড়লেই সবার আগে যে পদটির কথা মাথায় আসে, তা হল গরম গরম মেদু বড়া। বাইরেটা দারুণ মুচমুচে আর ভেতরটা তুলতুলে নরম বিউলির ডালের তৈরি এই জনপ্রিয় জলখাবারটি বিকেলের চায়ের আড্ডার জন্য একদম আদর্শ। সাথে যদি থাকে টক-ঝাল সাম্বার আর টাটকা নারকেলের চাটনি, তবে তো কথাই নেই!  

উপকরণ

বিউলির ডাল (খোসা ছাড়ানো): ১ কাপ

আদা কুচি: ১ চা চামচ

কাঁচা লঙ্কা কুচি: ২-৩টি

কারিপাতা কুচি: ৮-১০টি

গোলমরিচ: ১/২ চা চামচ

গোটা জিরে: ১/২ চা চামচ

হিং: এক চিমটি

চালের গুঁড়ো: ১-২ টেবিল চামচ

নুন: স্বাদমতো

সাদা তেল: ভাজার জন্য পরিমাণমতো

পদ্ধতি

বিউলির ডাল ৪ থেকে ৫ ঘণ্টা  ভিজিয়ে নিন।এবার ভাল করে   জল ঝরিয়ে নিন। মিক্সারে খুব সামান্য জল দিয়ে ডালটি মিহি করে বেটে নিন।বাটা ডাল একটি বড় পাত্রে নিয়ে হাত দিয়ে ৩ থেকে ৪ মিনিট ভাল করে ফেটিয়ে নিন।এরপর ফেটানো ডালে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারিপাতা, গোলমরিচ, জিরে, হিং, চালের গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে আলতো হাতে মিশিয়ে নিন।কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করে নিন।হাতের তালুতে সামান্য জল লাগিয়ে কিছুটা ব্যাটার নিয়ে গোল বলের মতো করুন এবং বুড়ো আঙুল দিয়ে মাঝখানে একটি ছিদ্র করে নিন।সাবধানে বড়াগুলো গরম তেলে ছাড়ুন। মাঝারি আঁচে উল্টেপাল্টে সোনালী ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন।গরম গরম মেদু বড়া নারকেলের চাটনি এবং সাম্বারের সাথে পরিবেশন করুন।

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে