‘আমার কোমরে হাত বুলিয়েছিলেন একজন বড় প্রযোজক’, বিস্ফোরক দাবি অম্রুতা সুভাষের

অভিনেত্রী বলেন, তিনি ইন্ডাস্ট্রির আরেকজন সিনিয়র ব্যক্তিত্বের দ্বারা হয়রানির শিকার হয়েছিলেন। একবার সেই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিল যে, আপনি রাতে আমাদের সঙ্গে মদ খেতে আসেন না কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে সুখ্যাতি কুড়নো মুখের কথা নয়। বিশেষ করে, বলিউডের মতো বিশ্বমানের চলচ্চিত্র মহলে প্রতিষ্ঠিত হতে দীর্ঘদিন বহু সংগ্রাম করতে হয়েছে তারকাদের। তবেই না শাহরুখ খান, সলমান খান, অক্ষয় কুমার, আমির খান, রবিনা ট্যান্ডন, করিশ্মা কাপুর, করিনা কাপুর, আয়েশা জুলেখা, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাটের মতো একাধিক তারকারা আজও পৃথিবী জয় করে চলেছেন। তবে শুধু তারকা নয়, পরিচালকরাও সুনাম অর্জন করতে অনেক সময় কাস্টিং কাউচের শিকার হয়েছেন। কিন্তু তাঁরা সকলেই আজ বড়মাপের তারকা। এবার বিনোদন জগতে যৌন হয়রানির একটি বিরক্তিকর অভিজ্ঞতার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী অম্রুতা সুভাষ।

পাশাপাশি তাঁর সঙ্গে ঘটা পরপর দুটি ঘটনা শেয়ার করলেন। যেখানে তিনি সীমা অতিক্রমকারী শক্তিশালী পুরুষদের মুখোমুখি হয়েছিলেন এবং অপরাধীর মর্যাদা নির্বিশেষে অনুপযুক্ত আচরণের বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন।সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর থিয়েটারের দিনগুলির কথা স্মরণ করে জানিয়েছেন, “থিয়েটারে অভিনয়ের সময়ে আমার একটি নাটকের প্রযোজক ছিলেন। একদিন তাঁর দ্বারা আমি অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমি সিঁড়ি বেয়ে উঠছিলাম, এবং সম্ভবত আমার টপটি কিছুটা উপরে উঠে গিয়েছিল, আমি বুঝতেও পারিনি। তখন আমি অনুভব করলাম, আমার কোমরের কাছে একটি হাত। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দেখলাম যে, তিনি একজন বড় প্রযোজক। আমি কেবল তার দিকে তাকিয়ে বললাম, ‘তুমি কি করলে? এটা কী ছিল?’ এবং সে তখন কথাটি এড়িয়ে বললেন, ‘এটা কিছুই নয়।’ তিনি এমন ভান করলেন, যেন কিছুই হয়নি। কিন্তু আমি ছেড়ে দেওয়ার পাত্রী নই। আমি আবারও বললাম, ‘আমি স্পষ্ট অনুভব করেছি, যে আপনি আমার কোমরে হাত দিয়েছেন। এটা কী ছিল?’ এত বড় একজন প্রযোজকের সঙ্গে কেমন করে আঙুল উঁচিয়ে কথা বলছি, এটা ভেবে তখন সবাই হতবাক হয়ে গিয়েছিল। সে তখন বলল, ‘না না, তোমার টপটি উপরে উঠে গিয়েছিল, তাই নামিয়ে দিলাম। তখন আমি বললাম, ‘এটা তোমার ব্যাপার নয়! তুমি সেখানে আমাকে স্পর্শ করার সাহস কিভাবে করলে? তুমি এটা করতে পারো না। আশেপাশের লোকেরা আমার ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা করলেও আমি দমে যাইনি। সবাই বলছিল, ‘তাঁর সঙ্গে মুখ লাগালে আমি কোনও বড় ভূমিকা পাব না। তখন আমি বলেছিলাম, ‘আমি পাত্তা দিই না।’ কিন্তু সম্মতি ছাড়া আমাকে কোথাও স্পর্শ করার অধিকার কারো নেই। সে বয়স্ক ছিল, খুব বয়স্ক ছিল। তবুও, আমি সরাসরি তাকে ফিরিয়ে দিয়েছিলাম।”

অন্য একটি ঘটনায়, অভিনেত্রী বলেন, তিনি ইন্ডাস্ট্রির আরেকজন সিনিয়র ব্যক্তিত্বের দ্বারা হয়রানির শিকার হয়েছিলেন। একবার সেই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিল যে, আপনি রাতে আমাদের সঙ্গে মদ খেতে আসেন না কেন? বারবার এ কথা শোনার পরে অভিনেত্রী তাঁর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অম্রুতা বলেন, “আমি তাঁর সঙ্গে দেখা করতে গেলাম। তার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। আমি জানতাম মানুষ দেখছে। সে হতবাক হয়ে গেল। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, ‘স্যার, আপনি আমার বাবার বয়সী। আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আপনার সমস্যাটা কী?’ আমি শান্তভাবে কিন্তু সরাসরি বললাম। তখন আর তার চোখে আমি অস্বস্তিকরতা দেখতে পেলাম। অবশ্যই, আমি দরজা খোলা রেখেছিলাম, নিরাপত্তার জন্যে। আমি প্রতিদিন এটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। লোকেরা অস্বস্তিকরভাবে হাসছিল কিন্তু কেন আমিই অস্বস্তিকর বোধ করব? আমি তাকে বললাম, ‘তুমি এটা কেন করছো? এটা করো না। তুমি আমার বাবার মতো।’ এরপর, সবকিছু ঠিক হয়ে গেল। আমি ইন্ডাস্ট্রিতে একই ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি তরুণীদের পরামর্শ দেব যে, এমন পরিস্থিতির মুখোমুখি হলে এই ধরণের পুরুষদের চোখের দিকে তাকিয়ে প্রতিবাদ করো। দেখবে তারা ভয় পেয়ে যাবে।” প্রসঙ্গত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অমৃতা, গাল্লি বয়, স্যাক্রেড গেমস, রমন রাঘব ২.০, ঘোস্ট স্টোরিজ, চোকড এবং ধামাকার মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে ভারতীয় সিনেমায় একটি বিশেষ স্থান তৈরি করেছেন। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল লাস্ট স্টোরিজ ২-তে, যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল