উত্তর সিকিমে ভয়ঙ্কর দুর্ঘটনা, পর্যটক নিয়ে ১০০০ ফুট নীচের খাদে পড়ল গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, গ্যাংটক: ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তর সিকিমে। উত্তর সিকিমের চুংথাং-মুনশিথাং রুটের পাশে SK03J650 নম্বরের একটি পর্যটকবাহী গাড়ি রাস্তা থেকে সরে গিয়ে প্রায় ১,০০০ ফুট গভীরে তিস্তার জলে পড়ে যায়। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, গাড়িটিতে মোট ১১ জন যাত্রী ছিলেন।

১০ জন ছিলেন পর্যটক এবং একজন চালক। গুরুদংমার লেক থেকে ফেরার সময় ঘটে দুর্ঘটনা। ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। রাত থেকে শুরু হয়েছে উদ্ধারকার্য।

গুরুতর আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য গ্যাংটকে মাঙ্গান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন। অন্য একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নদীর গভীরে পড়ে যাওয়ার পর ৮ জন নিখোঁজ রয়েছেন বলে খবর। তিস্তা এবং আশেপাশের ভূখণ্ডে তাঁদের খোঁজে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে। সিকিম প্রশাসন সবসময় পরিস্থিতির দিকে নজর রাখছে।

পর্যটকরা পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশ থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে। কর্তৃপক্ষ এখনও নিহতদের নাম প্রকাশ করেনি। বিবিধ আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে, পাশাপাশি নিহত, আহত ও নিখোঁজদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চলছে নিখোঁজদের সন্ধান।

উত্তরবঙ্গ ও সিকিমে প্রবল বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তার জল। পাহাড়ি এলাকায় ধস নেমেছে। বৃহস্পতিবার ছিল সিকিমের ভারতভূক্তির ৫০ বছর। সেই উপলক্ষে সিকিম সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি সশরীরে সিকিমে উপস্থিত থাকতে পারেননি। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য