চরম দুর্নীতি! সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার ‘টাকার পাহাড়’

গোপন সূত্রে খবর পেয়ে, উড়িষ্যার একজন রাজ্য সরকারি কর্মচারীর বাড়িতে ব্যাপক অভিযান চালান উড়িষ্যা পুলিশের একটি দল। তাঁর বাড়িতে গিয়ে যা দেখলেন তাতে একেবারে চক্ষু ছানাবড়া হয়ে যায় কর্মকর্তাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপাকে পড়েই অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ৫০০ টাকার নোটের বান্ডিল ছুঁড়ে মারলেন এক সরকারি ইঞ্জিনিয়ার। এভাবেই উড়িষ্যার ভুবনেশ্বরে নগদ টাকার বৃষ্টি দেখল পথচারীরা। গোপন সূত্রে খবর পেয়ে, উড়িষ্যার একজন রাজ্য সরকারি কর্মচারীর বাড়িতে ব্যাপক অভিযান চালান উড়িষ্যা পুলিশের একটি দল। তাঁর বাড়িতে গিয়ে যা দেখলেন তাতে একেবারে চক্ষু ছানাবড়া হয়ে যায় কর্মকর্তাদের। বহুদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠছিল বৈকুণ্ঠ নাথ সারঙ্গি নামক একজন রাজ্য সরকারের কর্মচারীর বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা যায়, রাজ্যের গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী ছিলেন তিনি। বৈকুণ্ঠ সারঙ্গির বিরুদ্ধে তাঁর জ্ঞাত আয়ের উৎসের তুলনায় অতিরিক্ত সম্পদের অভিযোগ উঠেছিল।

এরপরেই তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যান আটজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি), ১২ জন ইন্সপেক্টর এবং ছয়জন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) সহ ২৬ জন পুলিশ কর্মকর্তার একটি দল এবং অন্যান্য সহায়ক কর্মীরা। আর তাতেই যা দেখতে পান তাতে নিজের চোখকেও হয়তো বিশ্বাস করতে পারছেন না পুলিশের দল। তল্লাশি চলাকালীন ওই সরকারি কর্মচারীর বাড়ি থেকে প্রায় ২ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে। ব্যক্তির সম্পত্তি ওড়িশার আঙ্গুল, ভুবনেশ্বর এবং পিপিলি (পুরী) এর মতো প্রায় সাতটি স্থান জুড়ে বিস্তৃত ছিল। সবগুলি জায়গাতেই একযোগে অভিযান চালিয়ে ভিজিল্যান্স বিভাগ প্রায় ২.১ কোটি টাকা নগদ উদ্ধার করেছে।

এই সাতটি স্থানের মধ্যে ছিল, আঙ্গুলের করাদাগাদিয়ায় দ্বিতল আবাসিক বাড়ি, ভুবনেশ্বরের দমদুমায় তাঁর একটি ফ্ল্যাট, পুরীতে আরেকটি ফ্ল্যাট, শিক্ষাকপদ, আঙ্গুলে সারঙ্গীর আত্মীয়ের বাড়ি, আঙ্গুলে তাঁর পৈতৃক বাড়ি, আঙ্গুলে তাঁর দ্বিতল পৈতৃক ভবন এবং তাঁর অফিস। তবে একটি নাটকীয় ঘটনায়, ভিজিল্যান্স অফিসাররা সারঙ্গির বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গেই দুর্নীতিবাজ সারঙ্গি তার ফ্ল্যাটের জানালা দিয়ে নগদ টাকার বান্ডিল ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরে প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে বান্ডিলগুলি উদ্ধার করা হয়। সারঙ্গির আঙ্গুলের বাসভবন থেকে ১.১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে আরও ১ কোটি টাকা পাওয়া গিয়েছে। তল্লাশি অভিযানের কয়েকটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। যেখানে অফিসারদের নগদ টাকার স্তূপ গুনতে দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে ৫০০ টাকার নোটের বান্ডিল, যার মধ্যে ২০০, ১০০ এবং ৫০ টাকার নোটের কিছু বান্ডিলও রয়েছে। নগদ টাকা গণনা এখনও চলছে। তবে এর পরিবর্তী পদক্ষেপ কী হবে তা জানা যায়নি। কিন্তু একজন সরকারি কর্মচারির এত আয় হতেই পারেনা, সুতরাং বোঝাই যাচ্ছে, তিনি কী পরিমাণে ঘুষ নিয়ে তাঁর সম্পত্তি বাড়িয়েছিলেন।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর