‘বিবাহিত জেনেও নামী পরিচালক চুমু খেতে চেয়েছিলেন’, বিস্ফোরক বলি অভিনেত্রী

একবার মাত্রা ছাড়িয়ে ফেলেন একজন নামকরা পরিচালক।বিবাহিত জানার পরেও ওই পরিচালক তাঁকে চুমু খেতে চান। এরপর তিনি কী করলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার নামকরা পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন ‘ক্রিমিনাল জাস্টিস ৪’ অভিনেত্রী সুরভিন চাওলা। সুনাম অর্জন করতে হলে পরিচালক কিংবা প্রযোজকদের বিছানায় শুতে হবে, এটাই যেন বিনোদন মহলের অন্যতম প্রথা। যা যুগ যুগ ধরে বহাল রয়েছে। কাজ যাওয়ার ভয়ে এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারেন না অনেকেই। আবার কেউ কেউ কাজ পাওয়ার লোভে পরিচালকদের প্রস্তাবে রাজি হয়ে যান, আবার কেউ কেউ সরাসরি প্রতিবাদ করেন। তাঁদের মধ্যেই একজন অভিনেত্রী সুরভিন চাওলা। যাঁকে এই মূহুর্তে ‘ক্রিমিনাল জাস্টিস ৪’-এ দেখা যাচ্ছে। তাঁর অভিনয়ও প্রশংসিত।

তিনি সিরিজে জিশান আয়ুবের সঙ্গে জুটি বেঁধেছেন। অনেক সংগ্রামের পর কেরিয়ারে আজ তিনি সফল। তবে এক সময় সফলতায় পৌঁছতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি নিজেই জানালেন, সফলতা ছুঁতে বহুবার তিনি কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন। বহুবার তাঁকে আপোস করতে বলা হয়েছিল। কিন্তু তাঁকে তাঁর সিদ্ধান্ত থেকে কেউ নড়াতে পারেনি। কিন্তু একবার মাত্রা ছাড়িয়ে ফেলেন একজন নামকরা পরিচালক।বিবাহিত জানার পরেও ওই পরিচালক তাঁকে চুমু খেতে চান। এরপর তিনি কী করলেন?

সুরভিনের কথায়, ”একবার একজন বিখ্যাত পরিচালকের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে আমাকে নামিয়ে দিতে আমার বাড়ি পর্যন্ত এসেছিলেন। সে জানত আমি বিবাহিত। আমি তাঁর সঙ্গে দেখা করেই এই বিষয়টি জানিয়েছিলাম। তখন আমাকে সে জিজ্ঞাসা করেছিল যে, আমার স্বামী পেশা কী? এরপর আমি সেখান থেকে বেরিয়ে যাই। কিন্তু পরিচালক আমার পিছু নেন। এবং আমার বাড়ির দরজায় এসে সরাসরি আমার মুখের সামনে এসে চুমু খাওয়ার প্রস্তাব দেন। যা শুনে আমি হতবাক হয়ে যাই। এরপর আমি তাঁকে ধাক্কা দিয়ে সরে যেতে বলি। আমি তাঁকে বাড়ি পর্যন্ত আসতে বলিনি। তাও আমার পিছু পিছু এসে আমাকে বাড়ি পৌঁছে দেয়। এবং বাড়ির সামনে এসে আমাকে চুমু খাওয়ার প্রস্তাব দেন। সেই সময় ভাগ্যিস আমার বাড়ির লোকজন সামনে ছিলেন না। আমি তাঁকে কোনভাবে ধাক্কা দিয়ে ভিতরে চলে যাই। এই ভয়ঙ্কর ঘটনা আমি কখনও ভুলব না।’ তবে এই প্রথম নয়, বলিউডে কেরিয়ার শুরুর প্রথম ধাপে অনেক অভিনেত্রীই কাস্টিং কাউচের শিকার হয়ে ছিলেন। সম্প্রতি দুটি বিখ্যাত প্রযোজকের দ্বারা কাস্টিং কাউচের শিকার হওয়ার অজানা কথা জানিয়েছেন অভিনেত্রী অম্রুতা সুভাষ। এবং তাঁদের উপযুক্ত শিক্ষাও দিয়েছিলেন অভিনেত্রী, সেটাও জানিয়েছিলেন।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল