২০ লক্ষ ঘুষ নেওয়ার সময়ে সিবিআইয়ের হাতে পাকড়াও ED-র ডেপুটি ডিরেক্টর

২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ওড়িশার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ওড়িশার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। শুক্রবার (৩০ মে) CBI কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গিয়েছে, ভুবনেশ্বরের এক খনি ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার কথা ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশীর। বিষয়টি টের পেয়ে সংস্থাটি একটি ফাঁদ পাতে। এবং বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ED-র ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশীকে গ্রেফতার করে CBI।

অভিযানের সময়ে ধরা পড়েন ২০১৩ ব্যাচের IRS অফিসার রঘুবংশী, তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ধেঙ্কানালে পাথর খনির ব্যবসায়ী রতিকান্ত রাউতের কাছ থেকে চিন্তন রঘুবংশী ৫ কোটি টাকা দাবি করেছিলেন, এবং বৃহস্পতিবার ED-র ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশী রাউতের কাছ থেকে ঘুষের প্রথম কিস্তি নিতে যাচ্ছিলেন। তখনই খবর পেয়ে সংস্থাটি একটি ফাঁদ অভিযান চালায়। এবং ED-র ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশীকে গ্রেফতার করে। সিবিআইয়ের FIR অনুসারে, রাউতই এজেন্সির কাছে বিষয়টি জানান।

তিনি অভিযোগ করেছিলেন যে, এই বছরের মার্চ মাসে ভুবনেশ্বরে ইডি অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন রঘুবংশী। এরপর বিষয়টি মিটমাট করার জন্যে রঘুবংশী তাঁকে তার চেম্বারে ডেকে নিয়ে পাঠান। এবং মামলায় “স্বস্তি” পেতে একজনের সঙ্গে দেখা করতে বলেন। এরপর রাউত সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এবং তিনিই জানান যে, খনি প্রতারণার বিষয়টি নিষ্পত্তির জন্য রঘুবংশীকে অর্থ প্রদান করতে বলেন। এবং ২৭ মে মামলা নিষ্পত্তি না করার জন্যে তিনি রাউতের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করেন। এরপরে রাউত এত বড় অঙ্কের টাকা জোগাড় করতে অক্ষমতা প্রকাশ করেন। এরপর ভাগ্তি তাকে রঘুবংশীর সঙ্গে কথা বলতে বলেন। এরপর তিনিদাবি কমিয়ে ২ কোটি টাকা করেন। আর এই ঘুষের প্রথম কিস্তির ২০ লাখ টাকা নিতেই রঘুবংশী রাউতের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তখনই তিনি পাকড়াও করে ইডি।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর