‘মিস ওয়ার্ল্ড ২০২৫’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি নন্দিনী গুপ্তা, চেনেন নাকি?

ইতিমধ্যেই মডেল চ্যালেঞ্জ রাউন্ড জিতে ফেলেছেন নন্দিনী। যার ফলে তিনি 'মিস ওয়ার্ল্ড' মুকুট থেকে সামান্য দূরে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর দু’বছর ভারতেই বসছে বিশ্বখ্যাত সুন্দরী প্রতিযোগিতা’ Miss World’-এর আসর। আজ ৩১ মে হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ৭২ তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনাল আসর। এ বছর ‘বিশ্বসুন্দরী’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন নন্দিনী গুপ্তা। রাজস্থানের কোটার বাসিন্দা ইতিমধ্যেই শীর্ষস্থানীয় জায়গা করে নিয়েছেন। মূল রাউন্ডের মাত্র এক ধাপ পিছিয়ে আছেন তিনি। এবং ইতিমধ্যেই মডেল চ্যালেঞ্জ রাউন্ড জিতে ফেলেছেন নন্দিনী। যার ফলে তিনি ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট থেকে সামান্য দূরে রয়েছেন। যদি এ বছর তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জেতেন, তাহলে গর্বে ভারতের বুক ভরে যাবে। সর্বশেষ ভারতীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতেছিলেন অভিনেত্রী মানুষি চিল্লার। যাই হোক, এবার গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন নন্দিনী গুপ্তার দিকে।

গত ৬ মে একটি সাংবাদিক সম্মেলনে নন্দিনী গুপ্তা জানিয়েছেন, “নিজের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। তেলেঙ্গানার মনোমুগ্ধকর পরিবেশ, উষ্ণতা এবং বৈচিত্র্য অবশ্যই এই রূপান্তরমূলক যাত্রার একটি স্মরণীয় পটভূমি হয়ে থাকবে। আমি এখানে বিশ্বকে স্বাগত জানাতে পেরে উত্তেজিত। তবে আপনি কোথা থেকে এসেছেন তা বিবেচ্য নয়, বরং আপনি কোথায় যেতে চান তা বিবেচ্য”। তিনি ২০২৩ সালে ফেমিনা ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’-এর খেতাব জিতেছিলেন। খুব দরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন নন্দিনী। তাঁর বাবা সাধারণ কৃষক। এমন পরিবার থেকে উঠেও নন্দিনী গুপ্তার দুঃসাহসিক সত্যিই প্রশংসনীয়। সুতরাং নন্দিনীর আত্মবিশ্বাসকে কুর্নিশ। তাঁর পথচলা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে বাধ্য! তিনি নাচতে ও সিনেমা দেখতে খুবই ভালোবাসেন। তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে নিজের আইডল মনে করেন।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নন্দিনী জানিয়েছেন, “আমি একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছি। আমার বাবা একজন কৃষক, আমার মা একজন গৃহিণী, এবং আমার একটি ছোট বোন আছে। আমাদের একটি ছোট ল্যাব্রাডর, ব্যাঞ্জোও আছে। আমি সরিষা, বাজরা এবং কালো ছোলার ক্ষেতে খেলাধূলো করে বড় হয়েছি। জীবনের ১৪ বছর কোটায় কাটিয়েছি। মাত্র ১০ বছর বয়স থেকেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে নানা রকম সংগ্রাম করেছি।” জানা গিয়েছে, নন্দিনী মালা রোডের সেন্ট পলস সিনিয়র সেকেন্ডারি স্কুলে তার স্কুলজীবন সম্পন্ন করেছেন। এরপর তিনি মুম্বইয়ের লালা লাজপত রাই কলেজ থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় ডিগ্রি অর্জন করেছেন। গত ১০ মে থেকে শুরু হয়েছে মিস ওয়ার্ল্ড ২০২৫ প্রতিযোগিতা। গত বছরেও ভারতে মিস ওয়ার্ল্ড ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, ভারত এখনও পর্যন্ত ছয়বার ‘Miss World’ প্রতিযোগিতা জিতেছে। শেষবার ২০১৭ সালে ভারতীয় হিসেবে ‘Miss World’ প্রতিযোগিতা জিতে ছিলেন মানুষী চিল্লার।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর