‘দেশবাসীর কাছে কিছু লুকানো হয়েছে?’, মোদি সরকারকে খোঁচা খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সেনার সর্বাধিনায়ক আনিল চৌহানের সাক্ষা‍ৎকারকে হাতিয়ার করে মোদি সরকারকে বিঁধলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সরাসরি মোদি সরকারের কাছে জানতে চেযেছেন, ‘পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক লড়াই নিয়ে দেশবাসীর কাছে কী কোনও সত্যি লুকানো হয়েছে?’ একই সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বেশ কিছু প্রশ্নের জবাব পেতে সংসদের বিশেষ অধিবেশন ডাকারও দাবি জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা।

‘অপারেশন সিঁদুর’-এর সময়ে চারটি রাফাল সহ ছয়টি ভারতীয যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল বলে দাবি জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যদিও এ বিষয়ে মোদি সরকার মুখে কুলুপ এঁটেছিল। একাধিক বিষয় প্রকাশ্যে আনলেও যুদ্দবিমান ধ্বংস নিয়ে ‘স্পিকটি নট’ ছিল ভারতীয় সেনা। গত কযেকদিন ধরেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সহ কংগ্রেস নেতারা এ বিষয়ে সরব হয়েছিলেন। সত্যি কোনও যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল কিনা, তা স্পষ্ট করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন। যদিও পাল্টা রাহুল ও কংগ্রেস নেতাদের ‘পাকিস্তান বান্ধব’ তকমা সাঁটিয়ে দিয়েছিলেন বিজেপি নেতারা। অবশেষে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে যুদ্ধবিমান ধ্বংস হওযার কথা স্বীকার করে নিয়েছেন ভারতের তিন বাহিনীর সর্বাধিনায়ক (সিডিএস) অনিল চৌহান। সিঙ্গাপুরে প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলন সিংগ্রিলায় যোগ দিতে গিয়েছেন তিনি। সেখানেই ‘ব্লুমবার্গ টিভি’-কে একটি সাক্ষাৎকার দেন তিনি। সেখানেই পাকিস্তানি হামলায় যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করে নেন।। সেই সঙ্গে বলেন, ‘ইতিবাচক দিক হল, আমরা আমাদের কৌশলগত ভুলটা তখনই বুঝতে পেরেছি এবং তা শুধরে দু’দিন পর আবার সেই কৌশল প্রয়োগ করেছি। সব যুদ্ধবিমান আবার আমরা উড়িয়েছি এবং দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করেছি।’

সেনার সর্বাধিনায়কের স্বীকারোক্তি নিয়ে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে মোদি সরকারকে বিঁধে কংগ্রেস সভাপতি লেখেন, ‘সিঙ্গাপুরে এক সাক্ষাৎকারে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা প্রয়োজন। সংসদের একটি বিশেষ অধিবেশন অবিলম্বে ডাকা হলেই সেই প্রশ্ন করা যেতে পারে। মোদি সরকার দেশবাসীকে বিভ্রান্ত করেছে। যুদ্ধের কুয়াশা এখন কেটে যাচ্ছে।’

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান