চলন্ত বাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু ৪৭ বছর বয়সী পরিচালকের

বাসের মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বনামধন্য তামিল পরিচালক বিক্রম সুগুমারন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাঙ্ঘাতিক ঘটনা! বাসের মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বনামধন্য তামিল পরিচালক বিক্রম সুগুমারন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে তামিল ইন্ডাস্ট্রিতে। সোমবার (২ জুন) চেন্নাইতে ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। জানা গিয়েছে যে, আজ পরিচালক একজন প্রযোজককে চিত্রনাট্য শোনানোর পর মাদুরাই থেকে চেন্নাই ফিরছিলেন বাসে করে। আর ফেরার পথেই পরিচালক আচমকাই প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন। মাটিতে লুটিয়ে পড়েন। এই অবস্থায় তাঁকে দেখা মাত্রই তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় বাসের চালক এবং অন্যান্য যাত্রীরা। কিন্তু চিকিৎসক দের অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। অকালেই চলে গেলেন তামিল পরিচালক। আসলে জন্ম মৃত্যু সবটাই বিধাতার লেখা। কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারেনা!

বিক্রমের আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই তামিল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। এবং ভক্তরা হতবাক হয়ে গিয়েছেন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের রেখে গিয়েছেন। যারা চেন্নাইতে থাকেন। বিক্রমের মৃত্যুর খবর প্রকাশ পাওয়ার পরপরই, তামিল অভিনেতা শান্তনু ভাগ্যরাজ তাঁর এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লিখেছেন, “রেস্ট ইন পিস আমার প্রিয় ভাই। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। যা প্রতিটি মুহূর্তে লালন করব। খুব তাড়াতাড়ি চলে গেলে। তোমার অভাব বোধ করব।” এরপর সঙ্গীত পরিচালক জাস্টিন প্রভাকরণ বিক্রমের প্রতি শোকপ্রকাশ করে লিখেছেন, “একজন চলচ্চিত্র নির্মাতা যিনি ফ্রেমের বাইরে স্বপ্ন দেখতেন, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। অসংখ্য অকথ্য গল্প অসম্পূর্ণ রেখেই চলে গেলেন। আপনার আত্মা শান্তিতে থাকুক বিক্রম সুগুমারন।”

প্রসঙ্গত, পরিচালক হিসেবে বিক্রমের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৯ থেকে। যিনি কিংবদন্তি পরিচালক বালু মহেন্দ্রের সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। তবে, তাঁর পরিচালিত অভিষেক চলচ্চিত্র ‘মাধা ইয়ানাই কুতম’ তাঁকে খ্যাতি দিয়েছিল। তাঁর শেষ পরিচালনা ছিল শান্তনুর রাবণ কোট্টম। এছাড়াও তিনি পরিচালক থেরাম পোরুম নামে একটি নতুন প্রকল্পের কাজ শুরু করেছিলেন বলে জানা হয়েছে। কিন্তু তাঁর মৃত্যুতে আদৌ প্রকল্পটি এগোবে কিনা তা বলা যাচ্ছে না! তবে বিক্রমের পরিবার এখনও তার মৃত্যু সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর